দীর্ঘ হচ্ছে লাশের সারি, হাম উপসর্গে আরও ৬ মৃত্যু
দেশে ক্রমশ থেমে নেই হাম ও উপসর্গে শিশু মৃত্যু। হাম উপসর্গে সারাদেশে গত ২৪ ঘণ্টায় ছয় জনের মৃত্যু হয়েছে। এই সময়ের মধ্যে সন্দেহজনক হাম রোগী শনাক্ত হয়েছে ১ হাজার ২২১ জন এবং নিশ্চিত হাম রোগীর সংখ্যা ৮৪ জন।
সোমবার (২১ সেপ্টেম্বর) বিকালে স্বাস্থ্য অধিদফতরের হাম বিষয়ক নিয়মিত প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
প্রতিবেদন অনুযায়ী, চলতি বছরের ১৫ মার্চ থেকে সোমবার (২১ সেপ্টেম্বর) পর্যন্ত মোট হাম উপসর্গে মৃত্যুর সংখ্যা ৯৬২ জন এবং নিশ্চিত হাম রোগে মৃত্যুর সংখ্যা ১০১ জন।
গত ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত মোট সন্দেহজনক হাম রোগীর সংখ্যা ১ লাখ ৮১ হাজার ৩৫ জন এবং নিশ্চিত হাম রোগীর সংখ্যা ২০ হাজার ৬৪৬ জন।
গত ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত হাসপাতালে ভর্তি মোট হাম উপসর্গের রোগীর সংখ্যা ১ লাখ ৫৯ হাজার ৮০৪ জন। আর হাসপাতাল থেকে ছাড়পত্র পাওয়া মোট রোগীর সংখ্যা ১ লাখ ৫৩ হাজার ৪৪৮ জন।
বিভি/টিটি













মন্তব্য করুন: