• NEWS PORTAL

  • শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬

দেশে ২৪ ঘণ্টায় হাম উপসর্গে ৫ মৃত্যু, নতুন আক্রান্ত ১২১০

প্রকাশিত: ১৬:৪২, ১৬ অক্টোবর ২০২৬

ফন্ট সাইজ
দেশে ২৪ ঘণ্টায় হাম উপসর্গে ৫ মৃত্যু, নতুন আক্রান্ত ১২১০

ছবি: সংগৃহীত

সারা দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও পাঁচজনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে সন্দেহভাজন ও নিশ্চিত মিলিয়ে হামে আক্রান্ত হয়েছেন ১ হাজার ২১০ জন। 

শুক্রবার (১৬ অক্টোবর) স্বাস্থ্য অধিদফতরের দেওয়া হামবিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ উদ্বেগজনক তথ্য জানানো হয়েছে।

অধিদফতরের পরিসংখ্যান অনুযায়ী, সর্বশেষ ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে মারা যাওয়া পাঁচজনের মধ্যে চট্টগ্রাম বিভাগে দুজন এবং ঢাকা, ময়মনসিংহ ও বরিশাল বিভাগে একজন করে রয়েছেন। এর মধ্য দিয়ে গত ১৫ মার্চ থেকে দেশে হাম ও এর উপসর্গে মোট মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়াল ১ হাজার ১৮৬ জনে। এর মধ্যে নিশ্চিতভাবে হামে আক্রান্ত হয়ে প্রাণ হারিয়েছেন ১০৪ জন এবং উপসর্গ নিয়ে মৃত্যু হয়েছে ১ হাজার ৮২ জনের।

আক্রান্তের বিষয়ে প্রতিবেদনে বলা হয়েছে, গত এক দিনে নতুন করে ১ হাজার ১৬৪ জনের শরীরে হামের উপসর্গ দেখা দেওয়ায় মোট সন্দেহভাজন রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২ লাখ ১১ হাজার ৪০ জনে। এছাড়া গত ২৪ ঘণ্টায় নিশ্চিতভাবে হাম শনাক্ত হয়েছে আরও ৪৬ জনের। সব মিলিয়ে এখন পর্যন্ত দেশে নিশ্চিত হামে আক্রান্ত রোগীর সংখ্যা ২২ হাজার ৯৭২ জনে পৌঁছেছে।

অন্যদিকে, হাসপাতালগুলোর পরিস্থিতির চিত্র তুলে ধরে স্বাস্থ্য অধিদফতর জানায়, গত ১৫ মার্চ থেকে হাম সন্দেহে দেশের বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নিতে ভর্তি হয়েছেন মোট ১ লাখ ৮৭ হাজার ৬১৫ জন। তবে চিকিৎসা শেষে সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন ১ লাখ ৮০ হাজার ২ জন রোগী।

বিভি/এআই

মন্তব্য করুন: