• NEWS PORTAL

  • বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬

২০ দিন অসুস্থ থাকার পর হামে আক্রান্ত স্কুলছাত্রী রাইসার মৃত্যু

প্রকাশিত: ১৩:৫৪, ১৫ অক্টোবর ২০২৬

ফন্ট সাইজ
২০ দিন অসুস্থ থাকার পর হামে আক্রান্ত স্কুলছাত্রী রাইসার মৃত্যু

চট্টগ্রামের চন্দনাইশে হামে আক্রান্ত হয়ে রাইসা তানিয়া নামে সপ্তম শ্রেণির এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। বুধবার (১৪ অক্টোবর) দুপুরে চট্টগ্রাম নগরীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

জানা গেছে, প্রায় ২০ দিন আগে অসুস্থ হয়ে পড়ে রাইসা। পরে কিছুটা সুস্থ হয়ে উঠলেও আবার অসুস্থ হয়ে পড়ে সে। এরপর হামে আক্রান্ত অবস্থায় তাকে চট্টগ্রাম নগরীর একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বুধবার দুপুরে তার মৃত্যু হয়।

বিভি/পিএইচ

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত