• NEWS PORTAL

  • বুধবার, ২৮ অক্টোবর ২০২৬

টিকা নিয়ে বিগত সরকারের অসচেতনতার জন্য হামের বর্তমান পরিস্থিতি: স্বাস্থ্য প্রতিমন্ত্রী

প্রকাশিত: ১৫:১৩, ২৮ অক্টোবর ২০২৬

আপডেট: ১৫:২৯, ২৮ অক্টোবর ২০২৬

ফন্ট সাইজ
টিকা নিয়ে বিগত সরকারের অসচেতনতার জন্য হামের বর্তমান পরিস্থিতি: স্বাস্থ্য প্রতিমন্ত্রী

স্বাস্থ্য প্রতিমন্ত্রী ড. এম এ মুহিত বলেছেন, বিগত সরকারের টিকা সংক্রান্ত বিষয়ে অসচেতনতার কারণে হাম সংক্রমণ বর্তমান পরিস্থিতিতে এসেছে। 

বুধবার (২৮ অক্টোবর) সকালে ঢাকা মেডিকেল বিশ্ববিদ্যালয়ে উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণ, অসংক্রমক রোগ প্রতিরোধে বাজেট বরাদ্দ ও উচ্চ রক্তচাপের ওষুধ প্রপ্তির উপায় করণীয় শীর্ষক গোলটেবিল বৈঠকে তিনি এ কথা বলেন। 

প্রতিমন্ত্রী আরও জানান, স্বাস্থ্যখাতের বরাদ্দকৃত বাজেট চটকদার কাজে খরচ করার সংস্কৃতি থেকে বেরিয়ে এসে নতুন স্বাস্থ্য ব্যাবস্থা তৈরি করতে চাচ্ছে সরকার। জনকল্যাণমুখী এ নতুন বব্যাবস্থায় বিভিন্ন রোগের ওষধ সরবারাহ বৃদ্ধি, মান বৃদ্ধি ও খরচ কমিয়ে আনার পরিকল্পনা রয়েছে বলেও জানান ড. এম এ মুহিত।

বিভি/এসজি

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত