• NEWS PORTAL

  • বুধবার, ২৮ অক্টোবর ২০২৬

উদ্বেগ বাড়াচ্ছে ডেঙ্গু: একদিনে আরও ৯ প্রাণহানি, আক্রান্ত ১৯৮২

প্রকাশিত: ১৭:২৮, ২৮ অক্টোবর ২০২৬

আপডেট: ১৮:০০, ২৮ অক্টোবর ২০২৬

ফন্ট সাইজ
উদ্বেগ বাড়াচ্ছে ডেঙ্গু: একদিনে আরও ৯ প্রাণহানি, আক্রান্ত ১৯৮২

প্রতিকী ছবি

দেশে ডেঙ্গুর প্রকোপ উদ্বেগজনক পর্যায়ে রয়েছে। গত ২৪ ঘণ্টায় এডিস মশাবাহিত এ রোগে আক্রান্ত হয়ে আরও ৯ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে ডেঙ্গু নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ১ হাজার ৯৮২ জন। এ নিয়ে চলতি বছর ডেঙ্গুতে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৪০৯ জনে।

বুধবার (২৮ অক্টোবর) স্বাস্থ্য অধিদপ্তরের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, চলতি বছরের জানুয়ারি থেকে এখন পর্যন্ত দেশে ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন মোট ১ লাখ ৩০ হাজার ২১৯ জন।

এর আগে, গতকাল মঙ্গলবার ডেঙ্গুতে এক দিনে সর্বোচ্চ ১১ জনের মৃত্যু হয়। এর আগে গত ৬ ও ১৫ অক্টোবর ডেঙ্গুতে এক দিনে ১০ জনের মৃত্যু হয়েছিল।

ক্রমাগত মৃত্যু ও হাসপাতালে রোগী ভর্তির সংখ্যা বাড়তে থাকায় দেশে ডেঙ্গু পরিস্থিতি নিয়ে উদ্বেগ বাড়ছে।

বিভি/পিএইচ

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত