• NEWS PORTAL

  • বুধবার, ২৮ অক্টোবর ২০২৬

হাম উপসর্গে আরও ২ শিশুর মৃত্যু; একদিনে আক্রান্ত ১৪১২

ইউএনবি

প্রকাশিত: ১৭:৩২, ২৮ অক্টোবর ২০২৬

আপডেট: ১৭:৩৩, ২৮ অক্টোবর ২০২৬

ফন্ট সাইজ
হাম উপসর্গে আরও ২ শিশুর মৃত্যু; একদিনে আক্রান্ত ১৪১২

হাম ও উপসর্গজনিত রোগে গত ২৪ ঘণ্টায় আরও ২ শিশু প্রাণ হারিয়েছে। একই সময়ে নতুন করে আক্রান্ত হয়েছে ১ হাজার ৪১২ শিশু। তবে নিশ্চিতভাবে হামে আক্রান্ত হয়ে কোনো শিশুর মৃত্যু হয়নি। বুধবার (২৮ অক্টোবর) বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের হামবিষয়ক হালনাগাদ প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদন অনুযায়ী, গত ১৫ মার্চ থেকে আজ পর্যন্ত সারা দেশে হামের উপসর্গ নিয়ে ১ হাজার ১৩৭ শিশুর মৃত্যু হয়েছে। এ ছাড়া নিশ্চিতভাবে হামে আক্রান্ত হয়ে মারা গেছে ১০৫ শিশু। সব মিলিয়ে হাম ও হামের উপসর্গ নিয়ে এ সময়ে মোট ১ হাজার ২৪২ শিশুর মৃত্যু হয়েছে।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় ৯০ শিশু নিশ্চিতভাবে হামে আক্রান্ত হয়েছে। অন্যদিকে, হামের উপসর্গ দেখা দিয়েছে ১ হাজার ৩২২ শিশুর মধ্যে। এ সময়ে নতুন করে ১ হাজার ১৯২ শিশু হাসপাতালে ভর্তি হয়েছে। চিকিৎসা শেষে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছে ১ হাজার ৮৮ শিশু।

স্বাস্থ্য অধিদপ্তরের প্রতিবেদনে আরও বলা হয়েছে, গত ১৫ মার্চ থেকে আজ পর্যন্ত দেশে সন্দেহজনক হাম রোগীর সংখ্যা ২ লাখ ২৫ হাজার ১০৬। এ সময়ে নিশ্চিতভাবে হামে আক্রান্ত রোগীর সংখ্যা ২৩ হাজার ৬৩১।

এ পর্যন্ত হাম ও হামের উপসর্গ নিয়ে আক্রান্ত রোগীদের মধ্যে মোট ২ লাখ ৩১৯ জন হাসপাতালে ভর্তি হয়েছে। তাদের মধ্যে ১ লাখ ৯২ হাজার ১৭৮ জন চিকিৎসা শেষে সুস্থ হয়ে বাড়ি ফিরেছে।

বিভি/পিএইচ

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত