কোন তেলপাম্পে ভিড় বেশি, কোন পাম্পে কম, জানা যাবে ওয়েবসাইটের মাধ্যমে
ইরান-ইসরাইল যুদ্ধের প্রভাবে বিশ্বের তেলের বাজারে চলছে অস্থিরতা। এই অস্থিরতার প্রভাব পড়েছে বাংলাদেশেও। বিভিন্ন এলাকার তেলপাম্পে দেখা যাচ্ছে দীর্ঘ লাইন, কোথাও আবার তেমন ভিড় নেই। আবার কোনো কোনো পাম্প বন্ধই রয়েছে। তবে ভোক্তাদের সুবিধার্ধে একটি ওয়েবসাইট চালু হয়েছে। যেখানে ম্যাপ আকারে দেখা যাচ্ছে কোন পাম্পে বেশি ভিড় আর কোন পাম্পে ভিড় কম।
প্রকৌশলী সজিব খানের তৈরি ওই ওয়েবসাইটের নাম ‘তেল কই’ https://telkoi.vercel.app/। এই ঠিকানায় ঢুকলেই দেখা যাবে কোন পাম্পের কী অবস্থা।
চারটি ক্যাটাগরিতে দেখা যাচ্ছে পাম্পের অবস্থা। সবুজ সঙ্কেত দেওয়া অবস্থানে ভিড় নেই। কমলা সঙ্কেত দেওয়া পাম্পগুলোতে অল্প ভিড় আর লাল সঙ্কেত দেওয়া পাম্পগুলোতে অনেক বেশি ভিড় বলে চিহ্নিত করা হয়েছে। এছাড়া ধুসর রঙের পাম্পগুলোতে তেল দিচ্ছে না বলে জানিয়েছে।
ব্যবহারকারীরা নিজেরাই সেখানে তথ্য হালনাগাদ করতে পারছেন। যারা তেল নিচ্ছেন কোনো পাম্প থেকে, তারা ওই পাম্পের অবস্থান সম্পর্কে জানিয়ে দিচ্ছেন। ওই পাম্পে তেলের দাম কেমন নিচ্ছে, সেটাও জানিয়ে দিচ্ছেন।
বিভি/এজেড



মন্তব্য করুন: