• NEWS PORTAL

  • রবিবার, ০৮ মার্চ ২০২৬

পোশাক বদলানো থেকে ব্যাংকিং পাসওয়ার্ড; সবই রেকর্ড করছে মেটার এআই চশমা

প্রকাশিত: ১৬:৩৫, ৭ মার্চ ২০২৬

আপডেট: ১৬:৩৫, ৭ মার্চ ২০২৬

ফন্ট সাইজ
পোশাক বদলানো থেকে ব্যাংকিং পাসওয়ার্ড; সবই রেকর্ড করছে মেটার এআই চশমা

চশমাতেই সেন্সর, প্রসেসর। আছে মাইক্রোফোনও। চশমা শুধু দেখে না, শোনে, বোঝে এবং অনুবাদও করতে পারে। কৃত্রিম বুদ্ধিমত্তা পরিচালিত এমন ‘স্মার্ট’ চশমা এনে বিশ্বকে চমকে দিয়েছিল মেটা। জানিয়েছিল, তাদের তৈরি ‘রে ব্যান মেটা অগমেন্টেড রিয়্যালিটি গ্লাসেস’ শুধু দেখে না, দৃষ্টির অগোচরে থাকা আরও অনেক বিষয়কেও স্পষ্ট করে তোলে। মেটার এআই চশমা পরতে দেখা যায় মার্ক জ়ুকেরবার্গকেও।

এই চশমা নিয়ে যখন বিশ্বজুড়ে তোলপাড় তখনই এক ভয়াবহ তথ্য সামনে এনেছে সুইডিশ সংবাদমাধ্যম স্ভেনকা ডাগব্লাডেট এবং গুটেনবর্গ পোস্টেন। তাদের দাবি, এই চশমার মাধ্যমে ব্যক্তিগত জীবনের গোপন মুহূর্তগুলি ফাঁস হয়ে যাচ্ছে। 

মেটা রে-ব্যান চশমাটি চোখে থাকলেই তা রেকর্ড করতে থাকবে সব কিছু। আপনি যা যা দেখছেন, যা করছেন তার সবটাই থাকবে চশমার স্মৃতিতে। আর সেখানেই থাবা বসাচ্ছেন কেনিয়ার একদল প্রযুক্তিকর্মী। কেনিয়ার নাইরোবিতে অবস্থিত 'সামা' নামক এক সংস্থার কর্মীরা মেটা এআই চশমার মেমরিতে থাকা যাবতীয় তথ্য হাতিয়ে নিচ্ছেন। 
সম্প্রতি কেনিয়ার ওই তথ্যপ্রযুক্তি সংস্থার এমন গোপন কাজকর্ম ফাঁস হয়েছে । সুইডেনের সংবাদমাধ্যম দুটি জানিয়েছে, চশমা পরে যা যা কাজ করা হবে, তার সবটাই রেকর্ড হয়ে যাবে। এখন পর্যন্ত সেখানে পোশাক বদলানো, যৌনতা, খাবার সহ অনেক অন্তরঙ্গ ভিডিও পাওয়া গেছে। 

শুধু কি তাই চশমা চোখে দিয়ে যদি অনলাইনে কেনাকাটা অথবা ব্যাঙ্কিং কাজকর্ম করলে তাও রেকর্ড হয় তার মেমোরিতে। চশমার ক্যামেরা দিয়ে যা যা দেখা যাবে, সে ক্রেডিট বা ডেবিট কার্ডের নম্বর হোক বা সিভিসি কোড, অনলাইনে টাকাপয়সা লেনদেনের যাবতীয় তথ্য, এমনকি সমস্ত জরুরি অ্যাকাউন্টের পাসওয়ার্ডও রেকর্ড হয়ে যাবে।

পরিসংখ্যান বলছে, গত বছর প্রায় ৭০ লক্ষের বেশি এআই চশমা বেচেছে মেটা। আর সেই ব্যবহারকারীদের ব্যক্তিগত জীবনের যাবতীয় তথ্য ও ভিডিও এখন হয়ত অনেকের ল্যাপটপ বা কম্পিউটারেই ঘুরপাক খাচ্ছে।

বিবিসি বলছে, বিষয়টি নিয়ে মেটাকে চিঠি লিখেছে যুক্তরাজ্য। প্রতিউত্তরে মেটা বলেছে, গ্লাসটির ফিচার উন্নত করতে কনটেন্ট গুলো মানুষ দ্বারা রিভিউ করা হয়। তবে ছবি সরাসরি মুখ দেখা যায় না। 


 

বিভি/এসআই

মন্তব্য করুন: