• NEWS PORTAL

  • রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬

কার্ডের বিজ্ঞাপনী ফাঁদ এড়াতে ডিজিটাল সমাধান “কার্ডকমপেয়ারবিডি”

প্রকাশিত: ১৭:১৫, ৭ জুন ২০২৬

আপডেট: ১৭:১৮, ৭ জুন ২০২৬

ফন্ট সাইজ
কার্ডের বিজ্ঞাপনী ফাঁদ এড়াতে ডিজিটাল সমাধান “কার্ডকমপেয়ারবিডি”

বাংলাদেশে ব্যাংকিং খাতের পরিধি যত বাড়ছে, একজন সাধারণ গ্রাহকের জন্য সঠিক কার্ড বেছে নেওয়া ততটাই জটিল হয়ে পড়ছে। দেশের ব্যাংকগুলো যখন শত শত অফার নিয়ে আপনার দরজায় কড়া নাড়ে, তখন প্রতিটি ব্যাংকই নিজেদের 'সেরা' বলে দাবি করে। বিজ্ঞাপনের এই গর্জনের আড়ালে চাপা পড়ে যায় ছোট অক্ষরে লেখা শর্তাবলীর মারপ্যাঁচ।

অধিকাংশ মানুষই কার্ডের ঝকঝকে বিপণন দেখে প্রলুব্ধ হন, কিন্তু দিনশেষে এমন সব ফিচারের জন্য টাকা গুনছেন যা তাদের কোনো কাজেই আসে না। সব ব্যাংকের কার্ডের  অফার যাচাই করা একজন মানুষের পক্ষে সম্ভব নয়। প্রতিটি ব্যাংকের একাধিক ক্যাটাগরি, ভিন্ন ভিন্ন ইন্টারেস্ট রেট এবং রিওয়ার্ড প্রোগ্রামের ভিড়ে একজন সচেতন গ্রাহকও দিশেহারা হয়ে পড়েন।

বাংলাদেশে বর্তমানে ২৫০ এর মতো ভিন্ন ধরনের কার্ড চালু রয়েছে। এই বিশাল সংখ্যাটি একই সাথে একটি আশীর্বাদ এবং অভিশাপ। একদিকে প্রচুর বিকল্প রয়েছে, অন্যদিকে এসব কার্ডের প্রতিটির বার্ষিক ফি, গ্রেস পিরিয়ড এবং সুবিধাগুলো আলাদা।

অধিকাংশ গ্রাহক কেবল কার্ডের নাম দেখে বা পরিচিতদের পরামর্শে কার্ড বেছে নেন, যা প্রায়শই একটি ভুল সিদ্ধান্ত হিসেবে প্রমাণিত হয়। এই বিশাল বাজারকে বুঝতে হলে কেবল ওপরের বিজ্ঞাপন দেখলে চলবে না, গভীরে ডুব দিতে হবে।

এসব সমস্যার একটি যুযোপযুগী সমাধান হতে পারে (কার্ডকমপেয়ারবিডি.কম)। এটি একটি স্বতন্ত্র ডিজিটাল প্ল্যাটফর্ম যা ব্যবহারকারীদের বাংলাদেশের ৪২টি ব্যাংকের বিভিন্ন ক্রেডিট কার্ডের তুলনা করতে সাহায্য করে। এই উৎসটি মোট ২৩৫টি কার্ডের তথ্য সংগ্রহ করে সেগুলোর ৫২টি ভিন্ন বৈশিষ্ট্য, যেমন বার্ষিক ফি, সুদের হার এবং লাউঞ্জ সুবিধা বিশ্লেষণ করে।

গ্রাহকরা এখানে খুব সহজেই দুটি নির্দিষ্ট কার্ড বা ব্যাংক পাশাপাশি রেখে তাদের মধ্যকার পার্থক্যগুলো পরীক্ষা করতে পারবেন। সাইটটির বিশেষ ফিল্টার ব্যবহারের মাধ্যমে অপ্রয়োজনীয় তথ্য বাদ দিয়ে শুধুমাত্র গুরুত্বপূর্ণ বিষয়গুলো যাচাই করা সম্ভব। এছাড়া, তুলনাকৃত ফলাফলগুলো বুকমার্ক করে রাখা বা অন্যদের সাথে শেয়ার করার সুবিধাও এখানে রয়েছে।

কার্ড ব্যবহারে আগ্রহীদের জন্য এই সুন্দর উদ্যেগটি নিয়েছেন নিদাল সিদ্দিক অরিত্র। যিনি বল ক্যান্টালুপ ইনকর্পোরেটেড নামরে একটি কোম্পানিতে সিনিয়র ইঞ্জিনিয়ারিং ম্যানেজার হিসাবে কর্মরত আছেন।

বাংলাভিশনকে তিনি বলেন, “বিভিন্ন ব্যাংক থেকে ক্রেডিট কার্ডের অফার পেতে গিয়ে প্রায়ই একটা সমস্যার সম্মুখীন হয়েছি, যেখানে ব্যাংক এর রিপ্রেসেন্টেটিভদের বক্তব্যের সাথে বাস্তবতা মেলে না। অনেক কিছু অফার করলেও বাস্তবে সেগুলো অনেক ক্ষেত্রেই পাওয়া যায় না। একজন সফটওয়্যার ইঞ্জিনিয়ার এবং এআই রিসার্চার হিসাবে এটার সমাধানের জন্য মেশিন লার্নিং এর সহায়তায় এই সাইটটি তৈরি করেছি।

কোন ব্যাংক যখন তাদের তথ্য হালনাগাদ করবে, তখন এই সাইটেও অটোমিটিক আপডেটেড হবে বলেও জানান তিনি।”

বাংলাদেশে ডিজিটাল ব্যাংকিং ও ক্যাশলেস লেনদেনের বিস্তারের সঙ্গে সঙ্গে ক্রেডিট কার্ডের ব্যবহারও দ্রুত বাড়ছে। তবে শুধুমাত্র আকর্ষণীয় বিজ্ঞাপন বা বিপণন প্রচারণার ওপর নির্ভর করে কার্ড নির্বাচন করলে অনেক সময় গ্রাহকরা আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হতে পারেন। এমন বাস্তবতায় তথ্যভিত্তিক ও স্বচ্ছ তুলনার সুযোগ তৈরি করা প্ল্যাটফর্মগুলো গ্রাহকদের আরও সচেতন সিদ্ধান্ত নিতে সহায়তা করবে।

বিশেষজ্ঞদের মতে, আর্থিক পণ্য বেছে নেওয়ার ক্ষেত্রে স্বচ্ছ তথ্যপ্রাপ্তি একটি মৌলিক অধিকার। কার্ডকমপেয়ারবিডি.কমের মতো উদ্যোগগুলো সেই স্বচ্ছতা নিশ্চিত করার পাশাপাশি বাংলাদেশের ফিনটেক ও ডিজিটাল আর্থিক সেবাখাতকে আরও তথ্যনির্ভর ও গ্রাহকবান্ধব করে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। ফলে ভবিষ্যতে ক্রেডিট কার্ড নির্বাচন আর কেবল বিজ্ঞাপনের মোহে নয়, বরং তথ্য, বিশ্লেষণ ও বাস্তব প্রয়োজনের ভিত্তিতেই হবে— এমনটাই প্রত্যাশা সংশ্লিষ্টদের।

বিভি/এসআই

মন্তব্য করুন: