• NEWS PORTAL

  • শনিবার, ৩১ অক্টোবর ২০২৬

এআই ও ডেটানির্ভর প্রযুক্তিতে ব্যবসায়িক রূপান্তরের আহ্বানে শেষ হলো আইআইবিএ সামিট

প্রকাশিত: ১৭:১৯, ৩১ অক্টোবর ২০২৬

আপডেট: ১৭:২৩, ৩১ অক্টোবর ২০২৬

ফন্ট সাইজ
এআই ও ডেটানির্ভর প্রযুক্তিতে ব্যবসায়িক রূপান্তরের আহ্বানে শেষ হলো আইআইবিএ সামিট

কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ও তথ্যনির্ভর প্রযুক্তির ব্যবহার বাড়িয়ে ব্যবসা-বাণিজ্যে নতুন সম্ভাবনা তৈরি এবং প্রতিষ্ঠানগুলোর কার্যক্রমে আধুনিকায়নের লক্ষ্য নিয়ে অনুষ্ঠিত হলো আইআইবিএ সামিট। সম্মেলনে ব্যবসায়িক সিদ্ধান্ত গ্রহণ, পরিচালন ব্যবস্থার উন্নয়ন এবং ভবিষ্যৎ প্রবৃদ্ধিতে এআই ও ডেটার কার্যকর ব্যবহারের ওপর গুরুত্ব দেওয়া হয়।

শনিবার (৩১ অক্টোবর) শনিবার রাজধানীর গুলশান ক্লাবে দিনব্যাপী এ সম্মেলনের আয়োজন করে ইন্টারন্যাশনাল ইনস্টিটিউট অব বিজনেস অ্যানালাইসিসের (আইআইবিএ) বাংলাদেশ চ্যাপ্টার। এবারের সম্মেলনের প্রতিপাদ্য ছিল ‘ফ্রম ইনসাইট টু ইমপ্যাক্ট: বিজনেস অ্যানালাইসিস ড্রাইভিং ইন্টেলিজেন্ট এন্টারপ্রাইজেস’। এতে ব্যবসায়ী, নীতিনির্ধারক, প্রযুক্তিবিদ, উদ্যোক্তা, শিক্ষাবিদ ও বিভিন্ন প্রতিষ্ঠানের পেশাজীবীরা অংশ নেন।

সম্মেলনের উদ্বোধনী পর্বে ভার্চুয়ালি যুক্ত হয়ে বক্তব্য দেন ইন্টারন্যাশনাল ইনস্টিটিউট অব বিজনেস অ্যানালাইসিসের (আইআইবিএ) প্রেসিডেন্ট ও প্রধান নির্বাহী কর্মকর্তা ডেলভিন ফ্লেচার। 

আইআইবিএ বাংলাদেশ চ্যাপ্টারের প্রেসিডেন্ট মোহাম্মদ শাহাদাত কবির তার বক্তব্যে বিজনেস ট্রান্সফরমেশনে (থ্রিএস )স্ট্রাটিজি,, সিস্টেম এবং স্ট্র্যাকচার এর গুরুত্ব তুলে ধরেন। এছাড়া আইআইবিএ বাংলাদেশ চ্যাপ্টারের উদ্দ্যেশ্য, লক্ষ্য ও সদস্যদের বিভিন্ন সুবিধা নিয়ে কথা বলেন।

ভিডিও বার্তায় প্রধান অতিথির বক্তব্যে তথ্য ও যোগাযোগপ্রযুক্তি মন্ত্রী ফকির মাহবুব আনাম বলেন, দেশের অর্থনীতি ও ব্যবসা-বাণিজ্যকে এগিয়ে নিতে প্রযুক্তির কার্যকর ব্যবহার বাড়ানোর বিকল্প নেই। বিশেষ করে কৃত্রিম বুদ্ধিমত্তা, ডেটা অ্যানালিটিকস ও উদ্ভাবনী প্রযুক্তির সমন্বয়ে সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানগুলোর কার্যক্রমে দক্ষতা ও স্বচ্ছতা বাড়ানোর সুযোগ তৈরি হয়েছে। এ ক্ষেত্রে দক্ষ মানবসম্পদ গড়ে তোলা এবং প্রযুক্তিনির্ভর উদ্ভাবনকে উৎসাহিত করার ওপর গুরুত্বারোপ করেন তিনি। তিনি বলেন, সরকার এই খাতে আগামী ৫ বছরে ১০ লাখ কর্মসংস্থান তৈরিতে কাজ করছে। 

বিল্ডকন কনসালটেন্সি লিমিটেডের প্রতিষ্ঠাতা মাহতাব উদ্দিন বলেন, প্রযুক্তি নতুন সম্ভাবনা তৈরি করে, আর ইনসাইট বা অন্তর্দৃষ্টি সঠিক সিদ্ধান্ত গ্রহণে সহায়তা করে। এই সিদ্ধান্তের কার্যকর বাস্তবায়নের মাধ্যমেই ব্যবসায় ইতিবাচক প্রভাব বা ইমপ্যাক্ট তৈরি হয়।

তিনি বলেন, ব্যবসায়িক প্রবৃদ্ধি ও প্রতিযোগিতায় এগিয়ে থাকতে অবশ্যই এআইয়ের ব্যবহার বাড়াতে হবে। তবে এআই ব্যবহারের আগে সঠিকভাবে প্রজেক্ট অ্যানালাইসিস বা প্রকল্প বিশ্লেষণ করা জরুরি। প্রয়োজন ও লক্ষ্য নির্ধারণ না করে প্রযুক্তি গ্রহণ করলে প্রত্যাশিত ফল পাওয়া কঠিন। তাই প্রযুক্তি ব্যবহারের পাশাপাশি সঠিক পরিকল্পনা, বিশ্লেষণ এবং কৌশলগত সিদ্ধান্ত গ্রহণের ওপর গুরুত্ব দিতে হবে।

সামিটে পূবালী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ আলী ব্যাংকটির ডিজিটাল ট্রান্সফরমেশনে তার অবদান তুলে ধরে বলেন, ব্যাংকটির আজকের অবস্থানে আসার পেছনে সঠিক নেতৃত্ব, যুগোপযুগী পদক্ষেপ আর গ্রাহাকের আস্থা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে যার পেছনে সঠিক বিজনেস অ্যানালাইসিস ও ডেটা ড্রিভেন সিদ্ধান্তের নেয়াকম হিসাবে কাজ করেছে।

দিনব্যাপী বিভিন্ন সেশনে ব্যবসায়িক কৌশল নির্ধারণ, পণ্য উন্নয়ন, এন্টারপ্রাইজ ট্রান্সফরমেশন, ডেটা অ্যানালিটিকস, বুদ্ধিভিত্তিক সিদ্ধান্ত গ্রহণ এবং ডিজিটাল রূপান্তরের নানা দিক নিয়ে আলোচনা হয় প্যানেল আলোচনায়। বিশেষ করে ব্যবসায়িক পরিকল্পনা থেকে বাস্তবায়ন পর্যন্ত প্রতিটি ধাপে বিজনেস অ্যানালাইসিসের ভূমিকা এবং এআই প্রযুক্তির কার্যকর ব্যবহারের বিষয়টি গুরুত্ব পায়।

আয়োজকেদের প্রত্যাশা এই সম্মেলনের মাধ্যমে দেশের ব্যবসা প্রতিষ্ঠান গুলোতে বিজনেস অ্যানালাইসিসের চর্চা আরও বিস্তৃত হবে। একই সঙ্গে কৃত্রিম বুদ্ধিমত্তা, ডেটা অ্যানালিটিকস ও আধুনিক প্রযুক্তির সমন্বয়ে প্রতিষ্ঠানগুলো আরও দক্ষ, উদ্ভাবনী ও প্রতিযোগিতামূলক হয়ে উঠবে। দেশের ব্যবসায়িক খাতে প্রযুক্তিনির্ভর রূপান্তর ত্বরান্বিত করতে পেশাজীবী, শিল্পপ্রতিষ্ঠান ও নীতিনির্ধারকদের মধ্যে সহযোগিতার নতুন ক্ষেত্র তৈরি করবে এবারের আইআইবিএ সামিট।

বিভি/ এসআই

মন্তব্য করুন: