• NEWS PORTAL

  • শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬

আইফোন ১৮ কিনতে না পারার দুঃখ ঘুচান নতুন আপডেটে

প্রকাশিত: ১৭:০৩, ১৮ সেপ্টেম্বর ২০২৬

ফন্ট সাইজ
আইফোন ১৮ কিনতে না পারার দুঃখ ঘুচান নতুন আপডেটে

আইফোন ব্যবহারকারীদের জন্য নতুন আইওএস-২৭ আপডেট উন্মুক্ত করেছে অ্যাপল। ১৪ সেপ্টেম্বর থেকে শুরু হয়েছে নতুন সফটওয়্যারটির রোলআউট। নতুন সংস্করণে আইফোনের ডিজাইন, কৃত্রিম বুদ্ধিমত্তা, সিরি, ভিজ্যুয়াল ইন্টেলিজেন্স এবং শিশুদের নিরাপত্তা–সংক্রান্ত বেশ কিছু নতুন সুবিধা যুক্ত হয়েছে।

নতুন আপডেটের অন্যতম আকর্ষণ লিক্যুইড গ্লাস ডিজাইনের পরিমার্জন। এতে ইন্টারফেসের স্বচ্ছতা ও পাঠযোগ্যতা আরও উন্নত করা হয়েছে। ব্যবহারকারীরা সেটিংস থেকে লিক্যুইড গ্লাসের চেহারা আল্ট্রা-ক্লিয়ার থেকে টিন্টেড পর্যন্ত নিজেদের পছন্দ অনুযায়ী পরিবর্তনও করতে পারবেন।

আইওএস-২৭-তে কী থাকছে?
নতুন সংস্করণে সবচেয়ে বড় পরিবর্তনগুলোর একটি হলো সিরি এআই। এটি আরও কথোপকথনমূলকভাবে কাজ করতে পারে এবং ব্যক্তিগত তথ্যের প্রেক্ষাপট বুঝে বিভিন্ন কাজে সহায়তা করতে পারে। স্ক্রিনে থাকা তথ্য নিয়েও সিরিকে প্রশ্ন করা যাবে। তবে সিরি এআই বর্তমানে বিটা সংস্করণে এবং শুরুতে ইংরেজি ভাষায় পাওয়া যাচ্ছে।

এ ছাড়া ভিজ্যুয়াল ইন্টেলিজেন্স-এর সুবিধা আরও বিস্তৃত হয়েছে। ক্যামেরার মাধ্যমে সামনে থাকা কোনো বিষয় শনাক্ত করা, সেটি সম্পর্কে প্রশ্ন করা কিংবা প্রয়োজনীয় তথ্য খোঁজার সুবিধা পাওয়া যাবে।

শিশুদের নিরাপত্তা
শিশুদের নিরাপত্তার জন্যও যুক্ত হয়েছে নতুন সুবিধা। অভিভাবকেরা শিশু কোন অ্যাপ ব্যবহার করবে, কোন ওয়েবসাইটে প্রবেশের অনুমতি পাবে এবং কতক্ষণ নির্দিষ্ট ধরনের অ্যাপ ব্যবহার করতে পারবে—এসব বিষয়ে আরও নিয়ন্ত্রণ নিতে পারবেন।

কোন কোন আইফোনে মিলবে আইওএস-২৭?
অ্যাপলের তথ্য অনুযায়ী, আইফোন ১১ সিরিজ থেকে শুরু করে পরবর্তী বেশিরভাগ মডেলে আইওএস-২৭ ইনস্টল করা যাবে। এ তালিকায় রয়েছে—আইফোন ১১, ১১ প্রো, ১১ প্রো ম্যাক্স, আইফোন ১২ সিরিজ, আইফোন ১৩ সিরিজ, আইফোন ১৪ সিরিজ, 
আইফোন ১৫ সিরিজ, আইফোন ১৬ সিরিজ, আইফোন ১৬ই, আইফোন ১৭ সিরিজ, আইফোন এয়ার, আইফোন ১৭ই, আইফোন ১৮ প্রো, ১৮ প্রো ম্যাক্স, আইফোন এসই (২য় প্রজন্ম), আইফোন এসই (৩য় প্রজন্ম)।

তবে সব মডেলে আইওএস-২৭-এর সব ফিচার পাওয়া যাবে না। বিশেষ করে অ্যাপেল ইন্টেলিজেন্স, ও সিরি এআই-এর মতো সুবিধার জন্য অপেক্ষাকৃত নতুন ও নির্দিষ্ট মডেল প্রয়োজন।

আপডেট না এলে কী করবেন?
আইওএস-২৭-এর রোলআউট শুরু হলেও সব ব্যবহারকারীর ডিভাইসে একই সময়ে আপডেটের নোটিফিকেশন নাও আসতে পারে। আপডেট দেখতে Settings > General > Software Update-এ গিয়ে পরীক্ষা করা যাবে।

এ ছাড়া নতুন সফটওয়্যার ইনস্টলের আগে পর্যাপ্ত স্টোরেজ ও ব্যাটারি নিশ্চিত করা এবং গুরুত্বপূর্ণ তথ্যের ব্যাকআপ রাখা ভালো। নতুন সংস্করণে কিছু ফিচার মডেল, অঞ্চল, ভাষা ও ক্যারিয়ারভেদে ভিন্ন হতে পারে।

বিভি/টিটি

মন্তব্য করুন: