• NEWS PORTAL

  • শুক্রবার, ২০ মার্চ ২০২৬

মধ্য জুনের পর দেশে কোন জুয়া-পর্নোগ্রাফির সাইট দেখা যাবে না : মন্ত্রী

প্রকাশিত: ১১:০২, ২৮ মে ২০২২

আপডেট: ১১:০৩, ২৮ মে ২০২২

ফন্ট সাইজ
মধ্য জুনের পর দেশে কোন জুয়া-পর্নোগ্রাফির সাইট দেখা যাবে না : মন্ত্রী

আগামী ১৫ জুনের পর দেশ থেকে আর কোনও জুয়ার সাইট, পর্নোগ্রাফির সাইট আর দেখা যাবে না বলে জানিয়েছেন ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী মোস্তাফা জব্বার। শুক্রবার (২৭ মে) থেকে কক্সবাজারের হোটেল কক্স টুডে-তে দেশের ইন্টারনেট সেবাদাতাদের সংগঠন আইএসপিএবি’র আয়োজনে ও আইসিটি বিজনেস প্রমোশন কাউন্সিল’র সহযোগিতায় আয়োজিত চারদিনের সম্মেলনে এ কথা বলেন।

মন্ত্রী বলেন, এর আগে আমরা ২২ হাজার পর্ণোগ্রাফি এবং ৬ টি জূয়ার সাইট বন্ধ করেছি। পর্যাপ্ত সক্ষমতার অভাবে অনেক সাইট চালু ছিল। কিন্তু নতুন ডিপিআই বসানোর ফলে ১৫ জুনের পর আর কোন সাইট দেখা যাবে না।  আইএসপিএবি সভাপতি ইমদাদুল হক বলেন, ইন্টারনেট সেবাদাতাদের ব্যবসার পরিসর কমে গেছে। একসময় ৪ লেয়ারে ব্যবসা করলেও এখন তা অন্যরা নিয়ে নিচ্ছে। এ বিষয়ে মন্ত্রী বলেন, বিষয়টি নিয়ে নিয়ন্ত্রক সংস্থা বিটিআরসি’র সাথে আলোচনার মাধ্যমে ইতিবাচক সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানান তিনি। 

আয়োজিত বিভিন্ন কর্মশালায় দেশের বিভিন্ন স্তরের প্রায় ৪০০ জন  ইন্টারনেট প্রকৌশলী, নেটওয়ার্ক বিশেষজ্ঞ, সরকারের বিভিন্ন সংস্থার প্রতিনিধি, ইন্টারনেট ব্যবসায়ীরা অংশ নেবেন। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাণিজ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব ও বিপিসি কোঅর্ডিনেটর মো. আবদুর রহিম, বিজয় ডিজিটাল সিইও জেসমিন জুঁই এবং বাংলাদেশ পুলিশের অতিরিক্ত কমিশনার নাজমুল ইসলাম।  
 

বিভি/এসআই

মন্তব্য করুন: