• NEWS PORTAL

  • শুক্রবার, ০৬ ফেব্রুয়ারি ২০২৬

আনুষ্ঠানিকভাবে ইরানি নারীরা পাবেন মোটরসাইকেল চালানোর লাইসেন্স

প্রকাশিত: ১৫:০৮, ৫ ফেব্রুয়ারি ২০২৬

আপডেট: ১৫:১১, ৫ ফেব্রুয়ারি ২০২৬

ফন্ট সাইজ
আনুষ্ঠানিকভাবে ইরানি নারীরা পাবেন মোটরসাইকেল চালানোর লাইসেন্স

বহুদিনের আইনি অস্পষ্টতার অবসান ঘটিয়ে এখন আনুষ্ঠানিকভাবে মোটরসাইকেল চালানোর লাইসেন্স পেতে পারবেন ইরানি নারীরা। বুধবার (৪ ফেব্রুয়ারি) এই তথ্য জানায় আনাদোলু এজেন্সি। আগের আইনে নারীদের মোটরসাইকেল বা স্কুটার চালানো স্পষ্টভাবে নিষিদ্ধ না থাকলেও কর্তৃপক্ষ নারীদের লাইসেন্স ইস্যু করতো না। 

এই আইনি অস্পষ্টতার কারণে দুর্ঘটনা ঘটলে নারীদেরই আইনগতভাবে দায় বহন করতে হতো, এমনকি তারা ভুক্তভোগী হলেও।

ইরানের ভাইস প্রেসিডেন্ট মোহাম্মদ রেজা আরেফ মঙ্গলবার ট্রাফিক কোড স্পষ্ট করার লক্ষ্যে একটি প্রস্তাবে সই করেছেন। দেশটির মন্ত্রিসভা জানুয়ারির শেষ দিকে এটি অনুমোদন দেয় বলে জানিয়েছে ইলনা সংবাদ সংস্থা।

প্রস্তাব অনুযায়ী, ট্রাফিক পুলিশ নারী আবেদনকারীদের ব্যবহারিক প্রশিক্ষণ দেবে, পুলিশের সরাসরি তত্ত্বাবধানে পরীক্ষা নেবে এবং নারীদের মোটরসাইকেল ড্রাইভিং লাইসেন্স ইস্যু করবে।

সূত্র: আনাদোলু এজেন্সি  

বিভি/এসজি

মন্তব্য করুন: