• NEWS PORTAL

  • বুধবার, ১১ ফেব্রুয়ারি ২০২৬

‘ইরানে হামলার বিষয়ে এককভাবে সিদ্ধান্ত নেবে ইসরাইল’

প্রকাশিত: ০৮:২৪, ১০ ফেব্রুয়ারি ২০২৬

ফন্ট সাইজ
‘ইরানে হামলার বিষয়ে এককভাবে সিদ্ধান্ত নেবে ইসরাইল’

ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র কর্মসূচি বন্ধ না করলে ইরানে হামলার বিষয়ে এককভাবে সিদ্ধান্ত নেবে ইসরাইল- এমন সতর্কবার্তা যুক্তরাষ্ট্রকে জানিয়েছে দেশটির প্রতিরক্ষা কর্মকর্তারা।

তেল আবিবের দাবি, ইরানের ক্ষেপণাস্ত্র কর্মসূচি ইসরাইলের অস্তিত্বের জন্য মারাত্মক হুমকি। এ কারণে প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর নেতৃত্বাধীন সরকার একটি ‘রেড লাইন’ নির্ধারণ করেছে, যা ঘনিষ্ঠভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে। ইরান সেই সীমা অতিক্রম করলে এককভাবে সামরিক অভিযান চালানোর পরিকল্পনা রয়েছে ইসরাইলের।

এদিকে পারমাণবিক ইস্যুতে পরবর্তী দফা আলোচনার আগে যুক্তরাষ্ট্রকে ইরানের প্রতি সম্মান প্রদর্শনের আহ্বান জানিয়েছেন দেশটির প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। রোববার সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে তিনি বলেন, ইরানি জাতি সম্মানের জবাবে সম্মান দেখায়, তবে বলপ্রয়োগের প্রতিক্রিয়া কঠোরভাবেই জানিয়ে দেয়।

অন্যদিকে, ইরান আঞ্চলিক যুদ্ধ চায় না বলে জানিয়েছেন দেশটির শীর্ষ সামরিক কর্মকর্তা জেনারেল মোহাম্মদ বাঘেরি মুসাভি। তবে যে কোনো আগ্রাসন মোকাবেলায় ইরানের সশস্ত্র বাহিনী সম্পূর্ণ প্রস্তুত রয়েছে বলেও জানান তিনি। একই সঙ্গে হামলার জবাবে বড় ধরনের পাল্টা হামলা চালানোর হুঁশিয়ারি দেন এই সেনা কর্মকর্তা।

বিভি/পিএইচ

মন্তব্য করুন: