• NEWS PORTAL

  • বুধবার, ১১ ফেব্রুয়ারি ২০২৬

শত্রুদের রুখে দিতে ইরানের জনগণকে ঐক্য প্রদর্শনের আহ্বান খামেনির

প্রকাশিত: ০৯:২৮, ১০ ফেব্রুয়ারি ২০২৬

ফন্ট সাইজ
শত্রুদের রুখে দিতে ইরানের জনগণকে ঐক্য প্রদর্শনের আহ্বান খামেনির

শত্রুদের রুখে দিতে ইরানের জনগণকে জাতির প্রতি ঐক্য ও দৃঢ়তা প্রদর্শনের আহ্বান জানিয়েছেন দেশটির সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি। ইসলামী বিপ্লবের বিজয় বার্ষিকী উপলক্ষে সোমবার (৯ ফেব্রুয়ারি) টেলিভিশনে দেওয়া ভাষণে আয়াতুল্লাহ খামেনি এ আহ্বান জানান। ইরানের জনগণকে উদ্দীপ্ত, দৃঢ়প্রতিজ্ঞ, অবিচল, কৃতজ্ঞ এবং নিজের অবস্থান সম্পর্কে সচেতন থাকার পরামর্শ দেন তিনি।

খামেনি বলেন, প্রতি বছর ১১ ফেব্রুয়ারি ইরানি জাতির শক্তি ও মর্যাদা উন্মোচনের দিন। ইরানের সর্বোচ্চ নেতার মতে, দিনটি ঘিরে বিশাল মানুষের অংশগ্রহণ শত্রু পক্ষকে পিছু হটতে বাধ্য করে। এছাড়া, জাতীয় শক্তি মিসাইল বা যুদ্ধবিমানের চেয়ে বেশি নির্ভর করে জাতির ইচ্ছা শক্তি ও দৃঢ়তার ওপর।

এদিকে, রাশিয়া ও ইরান বাণিজ্য ও অর্থনৈতিক সহযোগিতা জোরদার করতে একাধিক চুক্তি সই করার পরিকল্পনা করছে। আগামী ১৬ থেকে ১৮ ফেব্রুয়ারি তেহরানে অনুষ্ঠিতব্য রাশিয়া ও ইরান আন্তঃসরকারি কমিশনের বৈঠকে এসব চুক্তি সই হওয়ার কথা রয়েছে।

বিভি/পিএইচ

মন্তব্য করুন: