• NEWS PORTAL

  • শুক্রবার, ২০ ফেব্রুয়ারি ২০২৬

যুক্তরাষ্ট্রে তুষারঝড়ে প্রাণ হারিয়েছেন ৮ স্কি খেলোয়ার

প্রকাশিত: ১১:০২, ১৯ ফেব্রুয়ারি ২০২৬

ফন্ট সাইজ
যুক্তরাষ্ট্রে তুষারঝড়ে প্রাণ হারিয়েছেন ৮ স্কি খেলোয়ার

যুক্তরাষ্ট্রের ক্যালির্ফোনিয়া ও নেভাদার সীমান্তবর্তী লেক তাহো এলাকায় তুষারঝড়ে প্রাণ হারিয়েছেন অন্তত ৮ স্কি খেলোয়ার। তীব্র ঝড়ের পর উদ্ধার অভিযান চালিয়ে ছয় জনকে জীবিত উদ্ধার করা হয়েছে। এখনও নিখোঁজ একজন।

স্থানীয় সময় মঙ্গলবার (১৯ ফেব্রুয়ারি) লেক তাহো এলাকার ক্যাসল পিক পাহাড়ে ট্র্যাকিং শেষে ফেরার সময় তুষারঝড়ের কবলে পড়ে স্কি খেলোয়ারদের ১৫ জনের একটি দল। ঝড়ের পর ৬ জনকে জীবিত উদ্ধার করা সম্ভব হলেও নিখোঁজ ছিল বাকি নয় জন।

টানা অভিযানের পর বুধবার বিকালে ৮ জনের মরদেহ উদ্ধারের খবর জানান, নেভাদা কাউন্টির পুলিশ প্রধান। নিখোঁজ আরেকজন বেঁচে নেই বলে ধারণা করছে পুলিশ, তবে তাকে উদ্ধারে অভিযান চলছে। তুষারঝড়, প্রচণ্ড বাতাস ও বৈরি আবহাওয়ার কারণে উদ্ধার কাজ মারাত্মকভাবে বাধাগ্রস্ত হচ্ছে।

এদিকে প্রবল ঝড়ের কারণে নেভাদার পর্বতমালায় কয়েক ফুট উঁচু বরফ জমেছে। ভারী তুষারপাতের কারণে সামনে কিছুই দেখা যায় না। এমন অবস্থায় সর্তকতা জারি করেছে আবহাওয়া বিভাগ।   

বিভি/এমআর

মন্তব্য করুন: