কুয়েতে একাধিক মার্কিন যুদ্ধবিমান বিধ্বস্তের খবর
ছবি: সংগৃহীত
উপসাগরীয় অঞ্চলে টানা উত্তেজনার মধ্যেই কুয়েতে একাধিক মার্কিন যুদ্ধবিমান বিধ্বস্ত হওয়ার খবর পাওয়া গেছে। সোমবার (২ ফেব্রুয়ারি) সকালে এ ঘটনা ঘটে বলে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।
কুয়েতের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, বিধ্বস্ত হওয়া বিমানগুলোর আরোহীরা জীবিত আছেন। তাদের উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়েছে এবং শারীরিক অবস্থা স্থিতিশীল রয়েছে। বর্তমানে উদ্ধার অভিযান অব্যাহত আছে।
ঘটনাটি এমন সময় ঘটলো, যখন উপসাগরীয় অঞ্চলে টানা তৃতীয় দিনের মতো ইরানের হামলা চলছে। ফলে এই দুর্ঘটনাকে ঘিরে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে।
এদিকে যুক্তরাষ্ট্রের আল সালেম এয়ার বেইজের কাছাকাছি একটি যুদ্ধবিমান বিধ্বস্ত হওয়ার দৃশ্য সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়েছে। সিএনএন-এর ভূ-অবস্থান যাচাই করা এক ভিডিওতে দেখা যায়, আগুনে জ্বলতে জ্বলতে একটি যুদ্ধবিমান নিচে পড়ে যাচ্ছে।
জানা গেছে, আল সালেম বিমানঘাঁটি থেকে প্রায় ১০ কিলোমিটার দূরত্বের মধ্যেই এ দুর্ঘটনা ঘটে। তবে কী কারণে বিমানগুলো বিধ্বস্ত হয়েছে বা সেগুলো ঠিক কোন ইউনিটের—সে বিষয়ে এখনো নিশ্চিত তথ্য পাওয়া যায়নি। সূত্র: সিএনএন।
বিভি/এমআর



মন্তব্য করুন: