• NEWS PORTAL

  • সোমবার, ০২ মার্চ ২০২৬

মধ্যপ্রাচ্যে সংঘাতে নিহত ৫৫৫, উত্তেজনা বৃদ্ধি: রেড ক্রিসেন্ট ইরান

প্রকাশিত: ২০:৪১, ২ মার্চ ২০২৬

আপডেট: ২০:৪২, ২ মার্চ ২০২৬

ফন্ট সাইজ
মধ্যপ্রাচ্যে সংঘাতে নিহত ৫৫৫, উত্তেজনা বৃদ্ধি: রেড ক্রিসেন্ট ইরান

ইরানের রেড ক্রিসেন্ট সোসাইটি জানিয়েছে, দেশটির ১৩০টির বেশি শহরে যুক্তরাষ্ট্র ও ইসরাইলের যৌথ হামলায় অন্তত ৫৫৫ জন নিহত হয়েছেন। সোমবার (২ মার্চ) সংঘাতের তৃতীয় দিনে এই তথ্য জানানো হয়। এর আগে শনিবার (২৮ ফেব্রুয়ারি) যৌথ হামলায় ক্ষতিগ্রস্ত হয় দক্ষিণ ইরানের মিনাব শহরের একটি বালিকা বিদ্যালয়, যেখানে ১৬৫ জন নিহত হয় বলে আলজাজিরা জানিয়েছে।

ইসরাইলের প্রতিরক্ষা বাহিনী রবিবার নতুন করে হামলা চালায়। লেবাননে হিজবুল্লাহকে লক্ষ্য করে পরিচালিত হামলায় অন্তত ৩১ জন নিহত হয়েছেন। একই দিনে ইরানের পাল্টা হামলায় ইসরাইলের একটি শহরে অন্তত ৯ জন প্রাণ হারান।

বিবিসি ও সিএনএন জানিয়েছে, তেহরানকে লক্ষ্য করে শুরু হওয়া এই সংঘাত মধ্যপ্রাচ্যের অন্যান্য দেশেও ছড়িয়ে পড়েছে। সোমবার (২ মার্চ) কুয়েতে কয়েকটি মার্কিন যুদ্ধবিমান বিধ্বস্ত হয়েছে। কুয়েতের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের দাবি, একটি বিমান বিধ্বস্ত হলেও ক্রুরা অক্ষত থাকেন এবং তাদের উদ্ধার করে স্বাস্থ্য পরীক্ষার জন্য হাসপাতালে নেওয়া হয়েছে।

পরিস্থিতি নিয়ন্ত্রণ ও সমন্বয়ের জন্য কুয়েত মার্কিন মিত্রদের সঙ্গে যোগাযোগ করছে বলে মন্ত্রণালয়ের পক্ষ থেকে জানানো হয়েছে।

বিভি/পিএইচ

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত