আয়াতুল্লাহ খামেনির স্ত্রী-ও না ফেরার দেশে
যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলায় ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলি খামেনির স্ত্রী মনসুরে খোজাস্তেহ বাগেরজাদেহ মারা গেছেন। তিনি হামলায় আহত হওয়ার পর চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন। সোমবার (২ মার্চ) ইরানের রাষ্ট্রীয় সংবাদমাধ্যমের বরাত দিয়ে এই তথ্য জানায় রয়টার্স।
প্রতিবেদনে বলা হয়, এর আগে আয়াতুল্লাহ আলি খামেনির মেয়ে, জামাই, নাতি এবং পুত্রবধূও নিহত হয়েছেন। আয়াতুল্লাহ আলি খামেনিও যুক্তরাষ্ট্র-ইসরায়েলের যৌথ হামলায় ২৮ ফেব্রুয়ারি মারা যান।
উল্লেখ্য, ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ খামেনি হত্যার প্রতিশোধ নিতে মধ্যপ্রাচ্যে মার্কিন ঘাঁটি এবং ইসরাইলে হামলা চালানো হচ্ছে। ইরানের বিপ্লবী গার্ড দাবি করেছে, তারা ইসরাইলি প্রধানমন্ত্রীর কার্যালয়েও হামলা চালিয়েছে।
বিভি/পিএইচ



মন্তব্য করুন: