• NEWS PORTAL

  • বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬

ইরানে ১০৫টি বেসামরিক স্থাপনায় হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র-ইসরাইল: রেড ক্রিসেন্ট

প্রকাশিত: ১৬:১১, ৫ মার্চ ২০২৬

আপডেট: ১৬:১১, ৫ মার্চ ২০২৬

ফন্ট সাইজ
ইরানে ১০৫টি বেসামরিক স্থাপনায় হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র-ইসরাইল: রেড ক্রিসেন্ট

ছবি: সংগৃহীত

ইরানের রেড ক্রিসেন্ট সোসাইটি জানিয়েছে, শনিবার থেকে এখন পর্যন্ত ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরাইলি বাহিনীর মোট ১ হাজার ৩৩২টি হামলার ঘটনা তারা নথিভুক্ত করেছে। এসব হামলা ৬৩৬টি স্থানে চালানো হয়েছে, যার মধ্যে অন্তত ১০৫টি বেসামরিক স্থাপনা রয়েছে।

বৃহস্পতিবার (৫ মার্চ) কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরা রেড ক্রিসেন্টের বরাতে এ খবর জানায়।

প্রতিবেদনে বলা হয়, এসব হামলার মধ্যে ১৪টি চিকিৎসা কেন্দ্র এবং রেড ক্রিসেন্টের সাতটি ভবনও রয়েছে বলে সংস্থাটি জানিয়েছে। তারা আরও জানায়, অন্তত ১৭৪টি শহর এসব হামলার শিকার হয়েছে।

বিভি/এআই

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত