আমিরাত ও কুয়েতে শক্তিশালী ক্ষেপণাস্ত্র হামলা করলো ইরান
ছবি: সংগৃহীত
যুক্তরাষ্ট্রের সামরিক ঘাঁটিগুলোতে নতুন প্রজন্মের ক্ষেপণাস্ত্র ও ড্রোন ব্যবহার করে বড় ধরনের সমন্বিত হামলা চালানো হয়েছে বলে জানিয়েছে ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি)।
শনিবার (৭ মার্চ) ইরানের বার্তা সংস্থা ইরনা-তে প্রকাশিত বিবৃতিতে বলা হয়, হামলার অন্যতম প্রধান লক্ষ্যবস্তু ছিলো সংযুক্ত আরব আমিরাতের আল ধাফরা বিমান ঘাঁটি। সেখানে নিখুঁত নিশানার ক্ষেপণাস্ত্র ও ড্রোন দিয়ে গুরুত্বপূর্ণ স্থাপনাগুলোতে আঘাত হানা হয়েছে।
আইআরজিসি দাবি করেছে, এই হামলায় একটি উন্নত ‘আর্লি-ওয়ার্নিং রাডার সিস্টেম’, এমকিউ-৯ ড্রোন রক্ষণাবেক্ষণের হ্যাঙ্গার এবং ইউ-২ সহ মার্কিন গোয়েন্দা বিমানের সঙ্গে সংশ্লিষ্ট স্থাপনাগুলো ধ্বংস হয়ে গেছে।
এছাড়াও, আইআরজিসি কুয়েতের আলী আল সালেম বিমান ঘাঁটিতেও শক্তিশালী ক্ষেপণাস্ত্র হামলার কথা জানিয়েছে। তারা দাবি করেছে, ক্রুজ ও ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের আঘাতে ওই ঘাঁটির রাডার ব্যবস্থা, জ্বালানি মজুত কেন্দ্র এবং মার্কিন বিমান চলাচলের জন্য ব্যবহৃত দুটি রানওয়ে ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে।
বিভি/এআই



মন্তব্য করুন: