• NEWS PORTAL

  • শনিবার, ০৭ মার্চ ২০২৬

যুদ্ধের মধ্যেই ৪.১ মাত্রার ভূমিকম্পে কাঁপলো ইরান

প্রকাশিত: ১৪:৪৬, ৭ মার্চ ২০২৬

ফন্ট সাইজ
যুদ্ধের মধ্যেই ৪.১ মাত্রার ভূমিকম্পে কাঁপলো ইরান

ছবি: সংগৃহীত

যুক্তরাষ্ট্র ও ইসরাইলের সঙ্গে যুদ্ধের মধ্যেই ইরানের বন্দর আব্বাসের পশ্চিমে ৪ দশমিক ১ মাত্রার ভূমিকম্প অনুভূত হয়েছে। মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস) এ তথ্য জানিয়েছে।  হিন্দুস্তান টাইমসের খবর। 

প্রতিবেদনে বলা হয়েছে, ইউএসজিএসের তথ্য অনুযায়ী, ভূমিকম্পটি বান্দর আব্বাস থেকে ৭৪ কিলোমিটার পশ্চিমে এবং ১০ কিলোমিটার গভীরে আঘাত হেনেছে।

এর আগে গত মঙ্গলবার ইরানের দক্ষিণাঞ্চলে ৪ দশমিক ৩ মাত্রার আরও একটি ভূমিকম্প হয়েছিলো। নতুন এ ভূমিকম্পটি ঘটেছে গেরাশে, যা ইরানের ফার্স প্রদেশের দক্ষিণ অংশে অবস্থিত। 

ইউএসজিএস জানিয়েছে, এ ভূমিকম্পের গভীরতা ছিলো ১০ কিলোমিটার (৬.২১ মাইল)। 

বিভি/এআই

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত