• NEWS PORTAL

  • রবিবার, ০৮ মার্চ ২০২৬

৭৭ কোটি ডলারে বিক্রি হলো ডেইলি টেলিগ্রাফ, কিনলো কারা?

প্রকাশিত: ১৯:২৮, ৭ মার্চ ২০২৬

ফন্ট সাইজ
৭৭ কোটি ডলারে বিক্রি হলো ডেইলি টেলিগ্রাফ, কিনলো কারা?

বৃটেনের প্রভাবশালী দৈনিক ডেইলি টেলিগ্রাফ ৭৭ কোটি ডলারের বিনিময়ে কিনেছে। ইতিমধ্যে দু’পক্ষই এই চুক্তি সম্পন্ন করেছে জার্মান প্রকাশনা প্রতিষ্ঠান অ্যাক্সেল স্প্রিঙ্গার। এর ফলে বৃটেনের ঐতিহ্যবাহী এই সংবাদমাধ্যমটি অ্যাক্সেল স্প্রিঙ্গারের মিডিয়া সম্পদের তালিকায় যুক্ত হলো। গার্ডিয়ানের প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।

প্রতিবেদনে বলা হয়, অ্যাক্সেল স্প্রিঙ্গার তাদের মূল প্রতিদ্বন্দ্বীর প্রস্তাব ছাড়িয়ে গিয়েছে। সেই প্রতিদ্বন্দ্বী ছিল ডেইলি মেইল অ্যান্ড জেনারেল ট্রাস্ট, যা বৃটেনের ডেইলি মেইল পত্রিকা এবং জনপ্রিয় মেইল অনলাইন সংবাদসাইটের মালিক। অ্যাক্সেল স্প্রিঙ্গার দীর্ঘদিন ধরেই বৃটেনের গণমাধ্যমে একটি শক্ত অবস্থান গড়ে তুলতে চেয়েছে। এর আগে ২০০৪ সালে তারা টেলিগ্রাফের জন্য বিড করেছিল। এছাড়া ২০১৫ সালে ফিন্যানশিয়াল টাইমস যখন জাপানের নিক্কেই-এর কাছে বিক্রি হয়, তখনও তারা রানার-আপ হয়েছিল। এ খবর জানিয়েছে অনলাইন ওয়াল স্ট্রিট জার্নাল।

বৃটেনের কনজারভেটিভ পার্টির সদস্যদের মধ্যে টেলিগ্রাফ খুবই জনপ্রিয়। পত্রিকাটি সাধারণত তুলনামূলকভাবে সচ্ছল পাঠকদের লক্ষ্য করে প্রকাশিত হয়। এটি রুপার্ট মারডকের নিউজ কর্প-এর মতো প্রতিদ্বন্দ্বীদের সঙ্গে প্রতিযোগিতা করে। নিউজ কর্প টাইমস অব লন্ডন প্রকাশ করে এবং দ্য ওয়াল স্ট্রিট জার্নালের মালিক।

অ্যাক্সেল স্প্রিঙ্গারের প্রধান নির্বাহী কর্মকর্তা মাথিয়াস ডফনার বলেন, “আমরা টেলিগ্রাফকে আরও বড় করতে চাই। তবে এর স্বতন্ত্র চরিত্র ও ঐতিহ্য অক্ষুণ্ন থাকবে। আমাদের লক্ষ্য এটি ইংরেজিভাষী বিশ্বে সবচেয়ে বেশি পঠিত এবং বুদ্ধিবৃত্তিকভাবে সবচেয়ে অনুপ্রেরণাদায়ী মধ্য-ডানপন্থী সংবাদমাধ্যমে পরিণত করা।”

টেলিগ্রাফের তত্ত্বাবধায়ক মালিক ছিলেন বৃটেনভিত্তিক রেডবার্ড ক্যাপিটাল পার্টনার্স এবং সংযুক্ত আরব আমিরাতের বিনিয়োগ গ্রুপ আইএমআই। তবে আইএমআই রাষ্ট্রসমর্থিত হওয়ায় বৃটেনের নিয়ন্ত্রক সংস্থাগুলো তাদের দীর্ঘমেয়াদি মালিকানা অনুমোদন দিতে অস্বীকৃতি জানিয়েছিল। ডিএমজিটি-এর একজন মুখপাত্র জানান, “আমরা টেলিগ্রাফ অধিগ্রহণে কঠোর পরিশ্রম করেছি এবং নিশ্চিত ছিলাম দীর্ঘমেয়াদি তত্ত্বাবধানে প্রতিষ্ঠানটি ভালোভাবে এগোত।”

গত নভেম্বর মাসে রেডবার্ড আইএমআই ৫০০ মিলিয়ন পাউন্ডে (প্রায় ৬৫০ মিলিয়ন ডলার) টেলিগ্রাফ ডেইলি মেইল অ্যান্ড জেনারেল ট্রাস্ট-কে বিক্রির চুক্তি করেছিল। তবে সেই চুক্তি সরকারের অনুমোদনের ওপর নির্ভরশীল ছিল। এরপর সাম্প্রতিক সপ্তাহগুলোতে অ্যাক্সেল স্প্রিঙ্গার ৫৭৫ মিলিয়ন পাউন্ডের বেশি প্রস্তাব দেয় এবং চুক্তি সম্পন্ন করে।

অ্যাক্সেল স্প্রিঙ্গার জানিয়েছে, তারা ডেইলি টেলিগ্রাফের যুক্তরাষ্ট্রে উপস্থিতি ‘টার্বোচার্জ’ করবে এবং এটি ইংরেজিভাষী বিশ্বের শীর্ষ মধ্য-ডানপন্থী সংবাদমাধ্যম হিসেবে প্রতিষ্ঠিত হবে।

ডফনার মূলত ভূরাজনৈতিক বিভিন্ন বিষয়ে খোলামেলা মতামতের জন্য পরিচিত, যার মধ্যে ইসরাইল-সমর্থক দৃষ্টিভঙ্গিও রয়েছে। তবে টেলিগ্রাফ সেই ধরনের নতুন ডিজিটাল মিডিয়া সম্পদ নয়, যা কিনতে তিনি আগে দ্য ওয়াল স্ট্রিট জার্নালকে বলেছিলেন তিনি আগ্রহী।

ডফনারের ব্যবসায়িক উচ্চাকাঙ্ক্ষার মধ্যে রয়েছে আগামী পাঁচ বছরে কোম্পানির মূল্যায়ন ৪ বিলিয়ন ডলারে উন্নীত করা। এর একটি অংশ আসবে ইসরায়েলি এবং মার্কিন প্রযুক্তি কোম্পানিগুলোতে বিনিয়োগের মাধ্যমে, বিশেষ করে বিজ্ঞাপন, গল্প বলার কৌশল এবং সাবস্ক্রিপশন সেবার খাতে। জার্নাল আগেই এমনটাই জানিয়েছিল।

বিভি/পিএইচ

মন্তব্য করুন: