• NEWS PORTAL

  • রবিবার, ০৮ মার্চ ২০২৬

এবার বাহরাইনে যুক্তরাষ্ট্রের ঘাঁটি লক্ষ্য করে ইরানের হামলা

প্রকাশিত: ০১:২৩, ৮ মার্চ ২০২৬

আপডেট: ০১:২৪, ৮ মার্চ ২০২৬

ফন্ট সাইজ
এবার বাহরাইনে যুক্তরাষ্ট্রের ঘাঁটি লক্ষ্য করে ইরানের হামলা

ছবি: ভক্স নিউজ

ইরান দাবি করেছে, তারা বাহরাইনে অবস্থিত একটি মার্কিন সামরিক ঘাঁটি লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে। ইরানের সামরিক বাহিনীর প্রভাবশালী ইউনিট ইসলামিক রেভিল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি) জানিয়েছে, বাহরাইনের জুফায়র এলাকায় অবস্থিত মার্কিন ঘাঁটিকে লক্ষ্য করে এ হামলা চালানো হয়েছে।

আইআরজিসির ভাষ্য অনুযায়ী, ইরানের কেশম এলাকায় একটি পানিশোধন স্থাপনায় যুক্তরাষ্ট্রের হামলার জবাব হিসেবেই এই ক্ষেপণাস্ত্র হামলা চালানো হয়েছে। ওই হামলায় আশপাশের প্রায় ৩০টি গ্রামের পানি সরবরাহ ব্যাহত হয়েছে বলে দাবি করেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি।

এদিকে বাহরাইনের স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, হামলার সময় রাজধানী এলাকার বিভিন্ন স্থানে সতর্কতামূলক সাইরেন বেজে ওঠে। পরিস্থিতি বিবেচনায় বাসিন্দাদের শান্ত থাকার পাশাপাশি নিরাপদ আশ্রয়ে চলে যাওয়ার আহ্বান জানানো হয়েছে।

মধ্যপ্রাচ্যে সাম্প্রতিক এই পাল্টাপাল্টি হামলার ঘটনায় আঞ্চলিক নিরাপত্তা পরিস্থিতি নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে। বিশ্লেষকদের আশঙ্কা, উত্তেজনা অব্যাহত থাকলে পুরো অঞ্চলেই বড় ধরনের সংঘাতের ঝুঁকি বাড়তে পারে। সূত্র: ভক্স নিউজ

বিভি/এমআর

মন্তব্য করুন: