• NEWS PORTAL

  • বুধবার, ১৮ মার্চ ২০২৬

১৮ তারিখ চাঁদ দেখা কমিটি বসবে মধ্যপ্রাচ্যের যে দুই দেশ 

প্রকাশিত: ২২:৩৩, ১৭ মার্চ ২০২৬

আপডেট: ২২:৫৭, ১৭ মার্চ ২০২৬

ফন্ট সাইজ
১৮ তারিখ চাঁদ দেখা কমিটি বসবে মধ্যপ্রাচ্যের যে দুই দেশ 

কাতারের ওয়াকফ ও ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের চাঁদ দেখা কমিটি শাওয়াল মাসের চাঁদ দেখার আহ্বান জানিয়েছে। বুধবার (১৮ মার্চ) চাঁদ দেখার আহ্বান জানিয়েছে এই কমিটি।

এক বিবৃতিতে কমিটি জানায়, কেউ চাঁদ দেখতে পেলে তাকে দোহা শহরের আল দাফনা (টাওয়ার্স) এলাকায় অবস্থিত মন্ত্রণালয়ের কার্যালয়ে উপস্থিত হয়ে তা জানানোর জন্য অনুরোধ করা হয়েছে। এদিন মাগরিব নামাজের পরপরই কমিটি বৈঠকে বসবে এবং প্রাপ্ত তথ্য যাচাই-বাছাই করে ঈদুল ফিতরের শুরুর দিন নির্ধারণ করবে।

অন্যদিকে, সৌদি আরবের সর্বোচ্চ আদালতও দেশজুড়ে মুসলিমদের একই দিনে অর্থাৎ বুধবার (১৮ মার্চ) সন্ধ্যায় শাওয়ালের চাঁদ দেখার আহ্বান জানিয়েছে। উম্ম আল-কুরা ক্যালেন্ডার অনুযায়ী, ওই দিনটি ১৪৪৭ হিজরি সনের রমজান মাসের ২৯তম দিন।

এছাড়া, ওমানে প্রধান চাঁদ দেখা কমিটি বৃহস্পতিবার সন্ধ্যায় শাওয়ালের চাঁদ পর্যবেক্ষণের জন্য বৈঠকে বসবে। দেশটির নাগরিক ও বাসিন্দাদের চাঁদ দেখার বিষয়ে সতর্ক দৃষ্টি রাখার এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে তা জানানোর আহ্বান জানানো হয়েছে। শাওয়াল মাসের চাঁদ দেখার ওপর নির্ভর করছে পবিত্র রমজান মাসের সমাপ্তি এবং ঈদুল ফিতরের দিন।

সূত্র: গালফ নিউজ 

বিভি/এসজি

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত