• NEWS PORTAL

  • বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬

ইরান যুদ্ধের মধ্যে পেন্টাগনের শীর্ষ জেনারেল নিখোঁজ, অনুসন্ধানে জটিলতা

প্রকাশিত: ১৬:৩৪, ১৯ মার্চ ২০২৬

আপডেট: ১৬:৩৫, ১৯ মার্চ ২০২৬

ফন্ট সাইজ
ইরান যুদ্ধের মধ্যে পেন্টাগনের শীর্ষ জেনারেল নিখোঁজ, অনুসন্ধানে জটিলতা

অবসরপ্রাপ্ত মেজর জেনারেল উইলিয়াম নেইল ম্যাকক্যাসল্যান্ড

প্রায় ২০ দিন ধরে ইরানে যৌথভাবে হামলা চালিয়ে যাচ্ছে ইসরাইল-যুক্তরাষ্ট্র। এই হামলার মধ্যেই মার্কিন বিমান বাহিনীর অবসরপ্রাপ্ত মেজর জেনারেল উইলিয়াম নেইল ম্যাকক্যাসল্যান্ড প্রায় দুই সপ্তাহ ধরে নিখোঁজ রয়েছেন। গত ২৭ ফেব্রুয়ারি সকালে নিউ মেক্সিকোর আলবুকার্কিতে নিজ বাসা থেকে বের হওয়ার পর আর তাকে দেখা যায়নি। তার নিখোঁজের সন্ধান কার্যক্রমে বাড়ছে জটিলতা।

মার্কিন গণমাধ্যম সিএনএন জানিয়েছে, ৬৮ বছর বয়সী ম্যাকক্যাসল্যান্ড অভিজ্ঞ হাইকার ও প্রকৃতিপ্রেমী ব্যক্তি ঘর থেকে বের হওয়ার সময় মোবাইল ফোন, চশমা ও পরিধানযোগ্য ডিভাইস রেখে যান-যা তদন্তকারীদের কাছে অস্বাভাবিক মনে হচ্ছে।

কর্মজীবনে এই শীর্ষ জেনারেল উইলিয়াম নেইল পেন্টাগনের সবচেয়ে উন্নত মহাকাশ ও বিমান গবেষণা কার্যক্রমের কেন্দ্রবিন্দুতে ছিলেন। তিনি একসময় বিমান বাহিনী গবেষণাবিষয়ক ল্যাব-এর নেতৃত্ব দেন। তবে নিখোঁজ হওয়ার আগে তিনি ‘মানসিক ঝাপসা ভাব’ বা ‘মেন্টাল ফগ’-এর অভিজ্ঞতার কথা জানিয়েছিলেন। এই সমস্যার কারণেই তিনি যেসব প্রতিষ্ঠানের সঙ্গে যুক্ত ছিলেন, সেখান থেকে সরে দাঁড়ান বলে সোমবার কর্মকর্তারা জানান।

এ বিষয়ে পরিবারের প্রতি সম্মান জানিয়ে শেরিফ জন অ্যালেন বিস্তারিত মন্তব্য করতে অস্বীকৃতি জানান। তবে লেফটেন্যান্ট ক্যালি উডস এই ধারণা নাকচ করেন যে ম্যাকক্যাসল্যান্ড মানসিকভাবে অক্ষম বা বিভ্রান্ত ছিলেন।

তাকে খুঁজতে হেলিকপ্টারে ইনফ্রারেড ক্যামেরা ব্যবহার করা হলেও অস্বাভাবিক উষ্ণ আবহাওয়ার কারণে পাহাড় ও পাথর এতটাই উত্তপ্ত হয়ে উঠেছে যে তাপচিহ্ন আলাদা করা কঠিন হয়ে পড়েছে। 

প্রায় ৭০০টি বাড়িতে খোঁজ নেয়া হয়েছে এবং ড্রোন, কুকুর ও হেলিকপ্টার দিয়ে বিস্তীর্ণ এলাকায় তল্লাশি চালানো হচ্ছে। তবে দুর্গম পাহাড়ি এলাকা ও প্রতিকূল আবহাওয়ার কারণে অনুসন্ধান জটিল হয়ে উঠেছে।

তদন্তে জানা গেছে, কলোরাডোতে তার দ্বিতীয় বাড়ি থেকে কিছু পোশাক ও হাইকিং বুট উদ্ধার করা হয়েছে। তবে তার মানিব্যাগ, একটি রিভলভার এবং একটি লাল ব্যাকপ্যাক এখনও নিখোঁজ।

বিভি/এজেড

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত