• NEWS PORTAL

  • রবিবার, ২২ মার্চ ২০২৬

কাতারে হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে নিহত ৬!

প্রকাশিত: ১৬:১৯, ২২ মার্চ ২০২৬

ফন্ট সাইজ
কাতারে হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে নিহত ৬!

ছবি: প্রেস টিভি

কাতারের জলসীমায় রুটিন দায়িত্ব পালনকালে একটি হেলিকপ্টার প্রযুক্তিগত ত্রুটির কারণে বিধ্বস্ত হয়েছে বলে জানিয়েছে দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়। 

রবিবার (২২ মার্চ) সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে প্রকাশিত এক বিবৃতিতে কাতারের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানায়, ‘রুটিন ডিউটি’ চলাকালে যান্ত্রিক ত্রুটির কারণে হেলিকপ্টারটি দুর্ঘটনার শিকার হয়।

এদিকে, কাতারের স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, দুর্ঘটনাকবলিত হেলিকপ্টারটিতে মোট সাতজন আরোহী ছিলেন। তাদের মধ্যে ছয়জনের খোঁজ পাওয়া গেলেও এখনো একজন নিখোঁজ রয়েছেন। তাকে উদ্ধারে অভিযান অব্যাহত রয়েছে।

এ ঘটনা এমন এক সময় ঘটলো, যখন পশ্চিম এশিয়ায় যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের ইরানবিরোধী সামরিক তৎপরতাকে কেন্দ্র করে উত্তেজনা তীব্র আকার ধারণ করেছে।

গত ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরায়েল ইরানের বিরুদ্ধে হামলা চালায়। এতে ইসলামী বিপ্লবের সাবেক নেতা আয়াতুল্লাহ সাইয়্যেদ আলী খামেনি এবং দেশটির কয়েকজন শীর্ষ কমান্ডার নিহত হন বলে দাবি করা হয়।

এর জবাবে ইরান ইসরাইল অধিকৃত অঞ্চলসহ মধ্যপ্রাচ্যের বিভিন্ন স্থানে মার্কিন সামরিক ঘাঁটি ও স্থাপনায় পাল্টা হামলা চালিয়েছে। কাতারেও যুক্তরাষ্ট্রের আঞ্চলিক সামরিক সদর দপ্তর থাকায় অঞ্চলটি উত্তেজনার কেন্দ্রবিন্দুতে রয়েছে। সূত্র: প্রেস টিভি

বিভি/এমআর

মন্তব্য করুন: