ইরানকে রুখতে এবার বিশ্বনেতাদের কাছে সাহায্য চাইলেন নেতানিয়াহু
ছবি: নেতানিয়াহু
মধ্যপ্রাচ্যের উত্তপ্ত পরিস্থিতির মধ্যে এবার বিশ্বনেতাদের সরাসরি মাঠে নামার আহ্বান জানালেন বেনিয়ামিন নেতানিয়াহু। ইরানের বিরুদ্ধে চলমান সংঘাতে মার্কিন-ইসরাইল জোটে যোগ দিতে আন্তর্জাতিক মহলকে জোরালো বার্তা দিয়েছেন তিনি।
দক্ষিণ ইসরাইলের আরাদ শহরে সাম্প্রতিক হামলার স্থান পরিদর্শনকালে এই আহ্বান জানান নেতানিয়াহু। তিনি দাবি করেন, ইতোমধ্যেই কয়েকটি দেশ এই জোটে যুক্ত হওয়ার প্রক্রিয়ায় রয়েছে।
নেতানিয়াহুর ভাষ্য অনুযায়ী, ইরান কেবল মধ্যপ্রাচ্যেই সীমাবদ্ধ নয়—তাদের সামরিক সক্ষমতা ইউরোপ পর্যন্ত আঘাত হানার মতো শক্তিশালী। এ অবস্থাকে তিনি একটি ‘বৈশ্বিক নিরাপত্তা সংকট’ হিসেবে উল্লেখ করেন।
তিনি আরও অভিযোগ করেন, ইরান ইচ্ছাকৃতভাবে বেসামরিক নাগরিকদের লক্ষ্যবস্তু বানাচ্ছে, যা পরিস্থিতিকে আরও ভয়াবহ করে তুলছে। এই ‘আগ্রাসন’ প্রতিরোধে বিশ্বনেতাদের ঐক্যবদ্ধ হয়ে ইসরাইল ও যুক্তরাষ্ট্রের পাশে দাঁড়ানোর আহ্বান জানান তিনি। সূত্র: আলজাজিরা
বিভি/এমআর



মন্তব্য করুন: