• NEWS PORTAL

  • সোমবার, ২৩ মার্চ ২০২৬

ইরানের মিসাইল হামলায় একের পর এক মার্কিন ঘাঁটি তছনছ

প্রকাশিত: ১৩:২০, ২৩ মার্চ ২০২৬

ফন্ট সাইজ
ইরানের মিসাইল হামলায় একের পর এক মার্কিন ঘাঁটি তছনছ

এবার হরমুজ প্রণালী পুরোপুরি বন্ধের হুঁশিয়ারি দিয়েছে ইরান। তেহরানের বিদ্যুৎকেন্দ্রে মার্কিন হামলা মেনে নেবে না, সাফ এমনটি জানিয়ে দিয়েছে-ইরানের ইসলামিক বিপ্লবী গার্ড। 

সোমবার আইআরজিসি হুঁশিয়ারি দিয়ে বলছে, যুক্তরাষ্ট্র ও ইসরাইল বারবার তেহরানের স্কুল, ত্রাণ কেন্দ্র ও হাসপাতালে হামলা চালিয়ে আসছে। জবাবে তেমন কোনো হামলা চালায়নি ইরান। তবে এবার আর সংযম দেখানো হবে না বলে সতর্ক করে ইরানি বাহিনী। মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের সাথে সম্পৃক্ত প্রতিটি জ্বালানি অবকাঠামোতে নজিরবিহীন মিসাইল হামলা চালানোর হুঁশিয়ারি দেয় ইরানের ইসলামিক বিপ্লবী গার্ড।

হরমুজ প্রণালী নিয়ে ইরানকে হুমকি দিয়েছেন মার্কিন অর্থমন্ত্রী স্কট বেসেন্টও। হরমুজ প্রণালীতে ইরানের প্রতিরক্ষা ঘাঁটিগুলো পুরোপুরি ধ্বংস না হওয়া পর্যন্ত হামলা অব্যাহত রাখার ঘোষণা দেন তিনি। চলমান যুদ্ধের তৃতীয় সপ্তাহে ইরানের বিভিন্ন শহরে ভয়াবহ হামলা চালাচ্ছে ইসরাইলি বাহিনী।

সোমবার ভোরে কয়েক দফা হামলা চলে রাজধানী তেহরানসহ আশেপাশের শহরে। এতে বেশ কয়েকজন হতাহত হয়। নেতানিয়াহু বাহিনী হামলা চালাচ্ছে লেবাননেও। দেশটির কাসিমিয়া সেতু উড়িয়ে দিয়েছে ইসরাইল। 

ইরানও থেমে নেই। শত্রুপক্ষের অবস্থান লক্ষ্য করে নতুন প্রজন্মের মিসাইল ব্যবহার করছে আইআরজিসি। সোমভার ভোরে বেশ কয়েকটি মিসাইল ভূপাতিত করার দাবি তুলে ইসরাইল। এছাড়া সৌদি আরব, কাতার, কুয়েতসহ মধ্যপ্রাচ্যের দেশেও চলছে ইরানের মিসাইল ও ড্রোন হামলা। তছনছ করে দেয়া হচ্ছে একের পর এক মার্কিন ঘাঁটি। 

এদিকে, বিশ্ব অর্থনীতি বড় ধরনের হুমকির মধ্যে আছে বলে সতর্ক করেছেন আন্তর্জাতিক জ্বালানি সংস্থা পরিচালক ফাতিহ বিরোল। সোমবার এক বক্তব্যে ফাতিহ বলেন, চলমান সংঘাতে অন্তত ৪০টি জ্বালানি সম্পদ মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। যুদ্ধ চলতে থাকলে এই সংকটের প্রভাব থেকে কোনো দেশ রক্ষা পাবে না।

বিভি/এজেড

মন্তব্য করুন: