• NEWS PORTAL

  • সোমবার, ২৩ মার্চ ২০২৬

ইরানকে সমর্থন দিতে লিবিয়ার গ্র্যান্ড মুফতির আহ্বান

প্রকাশিত: ২১:২৫, ২৩ মার্চ ২০২৬

আপডেট: ২১:২৫, ২৩ মার্চ ২০২৬

ফন্ট সাইজ
ইরানকে সমর্থন দিতে লিবিয়ার গ্র্যান্ড মুফতির আহ্বান

ছবি: শেখ সাদিক আল-ঘারিয়ানি

ইরানকে ঘিরে চলমান সামরিক উত্তেজনার মধ্যে মুসলিম দেশগুলোর প্রতি ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছেন লিবিয়ার গ্র্যান্ড মুফতি শেখ সাদিক আল-ঘারিয়ানি।

স্থানীয় গণমাধ্যমে দেওয়া বক্তব্যে তিনি যুক্তরাষ্ট্র ও ইসরাইলের হামলার প্রেক্ষাপটে ইরানের প্রতি সমর্থন জানানোর আহ্বান জানান। একইসঙ্গে আরব অঞ্চলে বিদেশি সামরিক উপস্থিতিকে অস্থিতিশীলতার অন্যতম কারণ হিসেবে উল্লেখ করেন।

আল-ঘারিয়ানি তার বক্তব্যে যুদ্ধ পরিস্থিতিকে ধর্মীয় দৃষ্টিকোণ থেকে ব্যাখ্যা করে বলেন, মুসলিমদের জন্য নিরপেক্ষ থাকার সুযোগ নেই; বরং একে অপরের পাশে দাঁড়ানো ধর্মীয় দায়িত্ব।

তিনি আরও বলেন, বিশ্বশক্তিগুলোর কর্মকাণ্ডের জবাব একসময় তাদেরই দিতে হবে। বর্তমান পরিস্থিতি থেকে শিক্ষা নিয়ে মুসলিম উম্মাহকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান তিনি।

তার মতে, ইসলামের মূলনীতি অনুসরণ এবং পারস্পরিক সংহতির মাধ্যমেই মুসলিম বিশ্ব তাদের শক্তি ও মর্যাদা পুনরুদ্ধার করতে পারে। সূত্র: মিডলইস্ট আই

বিভি/এমআর

মন্তব্য করুন: