• NEWS PORTAL

  • শুক্রবার, ২৭ মার্চ ২০২৬

প্রকাশ্যে এলো আয়াতুল্লাহ খামেনির জীবনের শেষ ছবি, মৃত্যুর আগে কী করছিলেন তিনি?

প্রকাশিত: ১৪:৪৩, ২৭ মার্চ ২০২৬

আপডেট: ১৪:৪৪, ২৭ মার্চ ২০২৬

ফন্ট সাইজ
প্রকাশ্যে এলো আয়াতুল্লাহ খামেনির জীবনের শেষ ছবি, মৃত্যুর আগে কী করছিলেন তিনি?

ইসরাইল ও যুক্তরাষ্ট্রের যৌথ হামলায় নিহত হন ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনি। তার মৃত্যুর পর শুধু ইরান নয়, গোটা বিশ্বজুড়ে শোক ছড়িয়ে পড়ে। সেই থেকে এখনো চলছে যুদ্ধের উত্তেজনা। এরই মধ্যেই এবার সামনে এসেছে আলি খামেনির জীবনের শেষ মুহূর্তের একটি ছবি।

তেহরান থেকে প্রকাশিত এই ছবিটি নতুন করে আলোচনার জন্ম দিয়েছে। পাকিস্তানি সংবাদমাধ্যম দ্য ডন বলছে, ইরানের রাজধানী তেহরান থেকে দেশটির নিহত সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনির জীবনের শেষ তোলা ছবি প্রকাশ করা হয়েছে।

আর আল মায়াদিন ইংলিশ জানিয়েছে, এই ছবিটি খামেনির মৃত্যুর আগে তোলা শেষ ছবি বলে দাবি করা হচ্ছে।

বিভিন্ন গণমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, ছবিতে আলি খামেনিকে তেহরানে তার কার্যালয়ে দেখা যাচ্ছে। সে সময় তিনি একটি চেয়ারে বসে পবিত্র কোরআন তেলাওয়াত করছিলেন। এটিকে যুক্তরাষ্ট্র-ইসরায়েল যৌথ হামলায় নিহত হওয়ার ঠিক আগের মুহূর্তের ছবি বলে মনে করা হচ্ছে।

উল্লেখ্য, ইসরায়েল-যুক্তরাষ্ট্রের যৌথ হামলার প্রথম দিনেই গত ২৮ ফেব্রুয়ারি ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলি খামেনি নিহত হন। ফার্স নিউজ এজেন্সি সেসময় জানিয়েছিল, মার্কিন-ইসরায়েলি হামলায় সকালের দিকেই মারা গেছেন খামেনি। তিনি ওই সময় অফিসে তার ওপর অর্পিত দায়িত্ব পালন করছিলেন।

বিভি/এজেড

মন্তব্য করুন: