• NEWS PORTAL

  • শনিবার, ২৮ মার্চ ২০২৬

ইরানের দুই পারমাণবিক স্থাপনায় হামলা, তেজস্ক্রিয়তার ঝুঁকি নেই দাবি

প্রকাশিত: ২৩:০৬, ২৭ মার্চ ২০২৬

ফন্ট সাইজ
ইরানের দুই পারমাণবিক স্থাপনায় হামলা, তেজস্ক্রিয়তার ঝুঁকি নেই দাবি

ইরানের দুটি গুরুত্বপূর্ণ পারমাণবিক স্থাপনায় হামলার ঘটনা ঘটেছে বলে জানিয়েছে দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যম। তবে, এ হামলায় কোনো তেজস্ক্রিয় পদার্থ নির্গত হয়নি বলে দাবি করেছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। বিবিসির প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।

ইসলামিক রিপাবলিক নিউজ এজেন্সি (আইআরএনএ) টেলিগ্রামে প্রকাশিত এক বার্তায় জানায়, উত্তর-পশ্চিম ইরানের খোন্দাব হেভি ওয়াটার কমপ্লেক্সে মার্কিন-ইসরাইলি বাহিনী হামলা চালিয়েছে। মারকাজি প্রদেশের এক কর্মকর্তার বরাত দিয়ে সংস্থাটি জানিয়েছে, এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

এদিকে, আইআরজিসি-সংশ্লিষ্ট সংবাদ সংস্থা ফার্স নিউজ জানায়, ইয়াজদের আরদাকানে অবস্থিত ‘ইয়েলোকেক প্রোডাকশন’ স্থাপনাতেও দ্বিতীয় দফা হামলা হয়েছে। তবে কর্তৃপক্ষ জানিয়েছে, স্থাপনার বাইরে কোনো তেজস্ক্রিয় পদার্থ ছড়িয়ে পড়েনি এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে।

বিশ্লেষকদের মতে, মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনার প্রেক্ষাপটে এ হামলা নতুন করে উদ্বেগ সৃষ্টি করেছে। সাম্প্রতিক সময়ে ইরান, ইসরাইল ও যুক্তরাষ্ট্রের মধ্যে উত্তেজনা বৃদ্ধি পেয়েছে, যা পুরো অঞ্চলের নিরাপত্তা পরিস্থিতিকে আরও জটিল করে তুলেছে। বিশেষ করে হরমুজ প্রণালীকে কেন্দ্র করে ভূরাজনৈতিক টানাপোড়েন তীব্র আকার ধারণ করেছে। এই প্রণালী দিয়ে বিশ্বের প্রায় এক-পঞ্চমাংশ জ্বালানি তেল পরিবাহিত হয়। ফলে এখানে কোনো ধরনের সংঘাত বিশ্ব জ্বালানি বাজারে বড় ধরনের প্রভাব ফেলতে পারে।

অন্যদিকে, ফিলিস্তিনের গাজা ও লেবানন সীমান্তে সংঘাত, সিরিয়ায় সামরিক তৎপরতা এবং ইয়েমেনে চলমান অস্থিরতা মিলিয়ে পুরো মধ্যপ্রাচ্য এখন অস্থির সময় পার করছে। এর মধ্যে পারমাণবিক স্থাপনায় হামলার ঘটনা আন্তর্জাতিক সম্প্রদায়ের উদ্বেগ আরও বাড়িয়ে দিয়েছে।

বিশেষজ্ঞরা বলছেন, এ ধরনের হামলা যদি অব্যাহত থাকে, তবে তা বড় ধরনের সামরিক সংঘাতে রূপ নিতে পারে। যদিও ইরান দাবি করছে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে, তবুও অঞ্চলজুড়ে নিরাপত্তা ঝুঁকি ও রাজনৈতিক অস্থিরতা ক্রমেই বাড়ছে। এ অবস্থায় সংশ্লিষ্ট পক্ষগুলোকে সংযত আচরণ এবং কূটনৈতিক সমাধানের পথে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন আন্তর্জাতিক বিশ্লেষকরা।

বিভি/পিএইচ

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত