• NEWS PORTAL

  • সোমবার, ০৬ এপ্রিল ২০২৬

হরমুজ প্রণালী খুলে দিতে ক্ষতিপূরণ দাবিসহ যেসব শর্ত দিলো ইরান

প্রকাশিত: ০৭:৫১, ৬ এপ্রিল ২০২৬

ফন্ট সাইজ
হরমুজ প্রণালী খুলে দিতে ক্ষতিপূরণ দাবিসহ যেসব শর্ত দিলো ইরান

ইরান জানিয়েছে, যুদ্ধের ক্ষতিপূরণ পেলেই কেবল হরমুজ প্রণালি খুলে দেওয়া হবে। রোববার (৫ এপ্রিল) দেশটির প্রেসিডেন্টের দপ্তরের যোগাযোগ বিষয়ক উপ-প্রধান সাইয়্যেদ মেহদি তাবাতাবায়ী এই তথ্য জানিয়েছেন। তিনি বলেন, হরমুজ প্রণালি হয়ে চলাচলকারী জাহাজের ট্রানজিট ফি এবং একটি নতুন আইনি কাঠামোর ভিত্তিতে ক্ষতিপূরণ পরিশোধ করতে হবে। আলজাজিরার প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।

সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে তাবাতাবায়ী বলেন, "ট্রাম্প আজ প্রণালি বন্ধের জন্য ইরানের বেসামরিক অবকাঠামোতে হামলার যে হুমকি দিয়েছেন, তা আসলে চরম হতাশা এবং ক্ষোভ থেকে আসা অশ্লীলতা ও আজেবাজে কথা ছাড়া কিছু নয়।"

এদিকে, জাতিসংঘে নিযুক্ত ইরানের মিশন ট্রাম্পের হুমকির নিন্দা জানিয়ে বলেছে, মার্কিন প্রেসিডেন্ট ইরানের বেসামরিক জনগণের বেঁচে থাকার জন্য অপরিহার্য অবকাঠামো ধ্বংস করার হুমকি দিচ্ছেন।

এক্সে (পুরোনো টুইটার) দেওয়া এক বার্তায় ইরানি মিশন বলেছে, “জাতিসংঘের বিবেক যদি জাগ্রত থাকত, তাহলে যুদ্ধবাজ মার্কিন প্রেসিডেন্টের পক্ষ থেকে বেসামরিক অবকাঠামোকে লক্ষ্যবস্তু করার এমন প্রকাশ্য ও নির্লজ্জ হুমকির মুখে তারা নীরব থাকত না। ট্রাম্প এই অঞ্চলকে একটি অন্তহীন যুদ্ধের দিকে ঠেলে দিতে চাইছেন।”

বিবৃতিতে আরও বলা হয়, “এটি বেসামরিক নাগরিকদের আতঙ্কিত করার সরাসরি এবং প্রকাশ্য উসকানি, যা যুদ্ধাপরাধ সংঘটনের ইচ্ছার স্পষ্ট প্রমাণ।”

ইরান স্পষ্ট করে জানিয়েছে যে, সঠিক ক্ষতিপূরণ প্রদান ছাড়া হরমুজ প্রণালি খুলে দেওয়া হবে না, যা আন্তর্জাতিক অর্থনীতি এবং জ্বালানি সরবরাহের জন্য গুরুত্বপূর্ণ একটি রুট।

বিভি/পিএইচ

মন্তব্য করুন: