মার্কিন-ইসরাইলি হামলায় আইআরজিসি গোয়েন্দা প্রধান নিহত
ছবি: মেজর জেনারেল মজিদ খাদেমি (সংগৃহীত)
মার্কিন-ইসরাইলি হামলায় ইরানের রেভল্যুশনারি গার্ড কর্পসের (আইআরজিসি) গোয়েন্দা সংস্থার প্রধান মেজর জেনারেল মজিদ খাদেমি নিহত হয়েছেন বলে দাবি করা হয়েছে।
সোমবার (৬ এপ্রিল) আইআরজিসির এক বিবৃতির বরাতে এ তথ্য জানায় ইরানের রাষ্ট্রীয় বার্তা সংস্থা ফারস নিউজ।
বিবৃতিতে বলা হয়, মজিদ খাদেমি দীর্ঘ প্রায় পাঁচ দশক ধরে ইরানের গোয়েন্দা ও নিরাপত্তা ব্যবস্থায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছিলেন।
তার দাফন ও জানাজা সংক্রান্ত বিস্তারিত তথ্য পরে জানানো হবে বলেও আইআরজিসির বিবৃতিতে জানানো হয়েছে।
বিভি/এআই



মন্তব্য করুন: