• NEWS PORTAL

  • বুধবার, ০৮ এপ্রিল ২০২৬

ইরানের ৮ সেতুতে ইসরাইলের হামলা

প্রকাশিত: ২২:১০, ৭ এপ্রিল ২০২৬

ফন্ট সাইজ
ইরানের ৮ সেতুতে ইসরাইলের হামলা

ইরানের রেলপথ ও সেতু লক্ষ্য করে হামলা চালিয়েছে ইসরাইল। দেশটির প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর বক্তব্যের পর ইসরাইলি সেনাবাহিনী (আইডিএফ) তাদের টেলিগ্রাম চ্যানেলে এ তথ্য নিশ্চিত করেছে। 

আইডিএফ জানিয়েছে, তারা ইরানের আটটি রেলপথ ও সেতুতে হামলা চালিয়েছে। এসব পথ ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ডস (আইআরজিসি) নিজেদের অস্ত্র ও সামরিক সরঞ্জাম পরিবহনের কাজে ব্যবহার করত।

ইসরাইলি সামরিক বাহিনী আরও জানায়, তেহরান, কারাজ, তাবরিজ, কাশান ও কোমসহ ইরানের বেশ কয়েকটি এলাকায় এধরনের লক্ষ্যবস্তুতে হামলা চালানো হয়েছে।

এদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানকে হুমকি দিয়ে বলেছেন, হরমুজ প্রণালি খোলার জন্য তার দেওয়া আলটিমেটামের চূড়ান্ত সময় ঘনিয়ে আসছে। আজ রাতে একটি সম্পূর্ণ সভ্যতা ধ্বংস হয়ে যাবে, যা আর কখনো পুনরুদ্ধার করা যাবে না।

ট্রাম্প বলেন, আমি চাই না এটি ঘটুক, কিন্তু এটি সম্ভবত ঘটবে। তবে, এখন যেহেতু আমরা সম্পূর্ণ ও সামগ্রিক শাসনের পরিবর্তন করেছি, যেখানে ভিন্ন, অধিকতর বুদ্ধিমান এবং কম কট্টরপন্থীরা আছেন, হয়তো চমৎকার কিছু ঘটতে পারে। 

সূত্র: আল জাজিরা

বিভি/টিটি

মন্তব্য করুন: