ইরাক-ইরান সীমান্তে ভয়াবহ মিসাইল হামলা, ঘটনাস্থলেই প্রাণ গেল ৩ জনের
ইরাক-ইরান সীমান্তবর্তী দক্ষিণ ইরাকের বসরা শহরে এক ভয়াবহ মিসাইল হামলায় অন্তত ৩ জন বেসামরিক নাগরিক নিহত হয়েছেন। এই ঘটনায় আহত হয়েছেন আরও অন্তত ৬ জন।
সূত্র জানায়, কুয়েতের দিক থেকে ধেয়ে আসা একটি মিসাইল বসরার আল-জুবাইর এলাকায় আঘাত হানে। ধারণা করা হচ্ছে, এটি একটি মার্কিন মিসাইল হামলা ছিল।
জানা যায়, মিসাইলটি সরাসরি একটি বসতবাড়ি, একটি কৃষি গুদাম এবং একটি বাগানে আঘাত করে। হামলায় ঘটনাস্থলেই ৩ জন সাধারণ মানুষ প্রাণ হারান এবং ৬ জন গুরুতর আহত হন। বিস্ফোরণের তীব্রতায় সেখানে থাকা দুটি পিকআপ ট্রাক মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে।
বর্তমানে আহতদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। তবে এই হামলার বিষয়ে সংশ্লিষ্ট দেশগুলোর পক্ষ থেকে এখনো কোনো আনুষ্ঠানিক বিবৃতি পাওয়া যায়নি।
সূত্র: আল জাজিরা
বিভি/টিটি



মন্তব্য করুন: