• NEWS PORTAL

  • শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬

সোশ্যাল মিডিয়ায় কেন কমছে এড শিরানের ফলোয়ার?

প্রকাশিত: ১৬:১৫, ১৮ সেপ্টেম্বর ২০২৬

ফন্ট সাইজ
সোশ্যাল মিডিয়ায় কেন কমছে এড শিরানের ফলোয়ার?

কনসার্টের মঞ্চে ফিলিস্তিনের মুক্তিকামী মানুষের পক্ষে প্রকাশ্যে আওয়াজ তুললেন মার্কিন র‍্যাপার ম্যাকলমোর। এড শিরানের মার্কিন ট্যুরে অন্যতম সহ-শিল্পী হিসেবে পরিবেশন করছিলেন গ্র্যামিজয়ী র‍্যাপার ম্যাকলমোর।

৪ সেপ্টেম্বর নিউ জার্সির মেটলাইফ স্টেডিয়ামে শো চলাকালীন গান থামিয়ে মাইক্রোফোনে প্রায় দুই মিনিটের এক বক্তব্যে ম্যাকলমোর গাজা ও পশ্চিম তীরের ফিলিস্তিনিদের প্রতি সমর্থন জানিয়ে সরাসরি 'Free Palestine' স্লোগান দেন। গ্যালারির ইহুদি দর্শকদের উদ্দেশ্যে তিনি বলেন— ইসরাইলি সরকারের নীতি, বর্ণবাদ বা গণহত্যার বিরোধিতা করা কোনোভাবেই সাধারণ ইহুদিদের বিরোধিতা করা নয়। এটি কেবল মানবতা, শান্তি ও সমতার লড়াই।

ম্যাকলমোরের এই মন্তব্যের পরই বিতর্কের ঝড় ওঠে। ট্যুর প্রমোটরদের চাপে ম্যাকলমোরকে এড শেরানের ট্যুর লাইন-আপ থেকে বাদ দেওয়া হয়। এড শিরান সোশ্যাল মিডিয়ায় জানান, ম্যাকলমোরকে বাদ দেওয়ার সিদ্ধান্তটি তাঁর একার ছিল না, বরং কনসার্টের প্রমোটর ও স্টেডিয়াম কর্তৃপক্ষের সিদ্ধান্ত ছিল। 

এই বিতর্কের জেরে মাত্র ৪৮ ঘণ্টার মধ্যে এড শিরান ইনস্টাগ্রামে প্রায় ২ লাখ ফলোয়ার হারান। অন্যান্য শিল্পীদের সরে দাঁড়ানো: ম্যাকলমোরের ওপর নিষেধাজ্ঞার প্রতিবাদে ফিনিয়াস, লুকাস গ্রাহাম এবং বিওগা-র মতো অন্যান্য সহ-শিল্পীরাও শিরানের ট্যুর থেকে নিজেদের কনসার্ট বাতিল করে সরে দাঁড়ান। 

অন্যদিকে ট্যুর থেকে বাদ পড়ার পরও ম্যাকলমোর একটি নজিরবিহীন পদক্ষেপ নেন। এড শেরানের ট্যুর থেকে আয় করা তর পুরো ১ মিলিয়ন মার্কিন ডলার পারিশ্রমিক তিনি গাজার ফিলিস্তিনিদের ত্রাণ ও সহায়তায় নিয়োজিত ৬টি সংস্থায় দান করার ঘোষণা দেন। 

বিভি/এমএফআর

মন্তব্য করুন: