• NEWS PORTAL

  • শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬

হোয়াইট হাউজে শি-ট্রাম্প রুদ্ধদ্বার বৈঠক, নিরাপত্তা-বাণিজ্য-প্রযুক্তিতে আলোচনা

প্রকাশিত: ১০:৩১, ২৫ সেপ্টেম্বর ২০২৬

আপডেট: ১০:৩১, ২৫ সেপ্টেম্বর ২০২৬

ফন্ট সাইজ
হোয়াইট হাউজে শি-ট্রাম্প রুদ্ধদ্বার বৈঠক, নিরাপত্তা-বাণিজ্য-প্রযুক্তিতে আলোচনা

নিরাপত্তা, প্রযুক্তি, বাণিজ্য নিয়ে চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে হোয়াইট হাউজে রূদ্ধদ্বার বৈঠক করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সৌহার্দ্যপূর্ণ পরিবেশে সস্ত্রীক নৈশভোজে অংশ নিয়ে ওয়াশিংটন-বেইজিংয়ের দায়িত্বশীল আচরণ আর বন্ধুত্বের বার্তা দিয়েছেন দুই নেতা। 

যুক্তরাষ্ট্র সফরে যাওয়া চীনের প্রেসিডেন্টের সম্মানে হোয়াইট হাউজের নৈশভোজে ছিলেন মার্কিন প্রযুক্তি উদ্যোক্তা, ধনকুবেরসহ সফল ব্যবসায়ীরা। এসময় চীনের সাথে আন্তরিকতা আর সুসম্পর্কের শ্রুতিমধুর বক্তব্য দেন প্রেসিডেন্ট ট্রাম্প। আন্তর্জাতিক রাজনীতির অন্যতম শীর্ষ দুই পরাশক্তির শীর্ষ নেতার টেবিলে বসেছিলেন অ্যাপল, টেসলা, এএমডিসহ প্রযুক্তি বিশ্বের প্রথম সারির শীর্ষ নির্বাহীরা। যুক্তরাষ্ট্র ও চীনের লক্ষ্যগুলো শক্তিশালী করতে পারস্পরিক দায়িত্বশীল আচরণের পরামর্শ দিয়েছেন চীনের প্রেসিডেন্ট। বৃহৎ ও প্রভাবশালী দেশ হিসেবে কীভাবে একসাথে এগোনো যায়, সেই লক্ষ্যে দুই দেশকে নতুন কৌশল অনুসন্ধানের আহ্বানও জানিয়েছেন তিনি। 

এরআগে, ওভাল অফিসে রুদ্ধদ্বার বৈঠক করেন দুই নেতা। সেখানে পারস্পরিক বাণিজ্য, নিরাপত্তা, উন্নত প্রযুক্তি বিষয়ক ইস্যুর বাইরে ইরান যুদ্ধ, তাইওয়ানসহ বৈশ্বিক সংকট নিয়ে আলোচনা হয়েছে। বৈঠক শেষে ব্যাপক অগ্রগতির ইঙ্গিত দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট। নিয়মিত বিরতিতে বৈঠকে বসার ওপর গুরুত্বারোপ করেছেন চীনের প্রেসিডেন্ট। পরে দুই দেশের প্রতিনিধিদলকে সঙ্গে নিয়ে তারা হোয়াইট হাউসের ক্যাবিনেট রুমে আনুষ্ঠানিক আলোচনায় অংশ নেন।

বিভি/এসজি

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত