• NEWS PORTAL

  • সোমবার, ১২ অক্টোবর ২০২৬

রিয়াদ বিমানবন্দরে আবারও হামলা, টার্মিনালে আগুন

প্রকাশিত: ২২:৩৯, ১১ অক্টোবর ২০২৬

ফন্ট সাইজ
রিয়াদ বিমানবন্দরে আবারও হামলা, টার্মিনালে আগুন

সৌদি আরবের রাজধানী রিয়াদের কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরে আবারও হামলার খবর পাওয়া গেছে। বিমানবন্দরের একটি টার্মিনালে অজ্ঞাত বস্তু আঘাত হানার পর সেখানে আগুন লেগে যায় বলেও জানা গেছে। তবে এতে কেউ হতাহত হয়েছেন কি না বা কী ক্ষয়ক্ষতি হয়েছে সে বিষয়ে তাৎক্ষণিকভাবে কিছু জানা যায়নি।

এর এক দিন আগে রিয়াদ বিমানবন্দরে হামলায় অন্তত ১২ জন নিহত হয়েছিলেন। এদিকে রিয়াদ বিমানবন্দরের কাছে একটি ক্ষেপণাস্ত্র প্রতিহত করার কথা জানিয়েছে সৌদি নেতৃত্বাধীন এই জোটটি।

সংবাদমাধ্যম আল জাজিরা বলছে, সৌদি আরবের রাজধানী রিয়াদের আন্তর্জাতিক বিমানবন্দরের একটি যাত্রী টার্মিনালে ‘অজ্ঞাত বস্তু’ আঘাত হেনেছে। এতে সেখানে আগুন ধরে যায় বলে জানিয়েছে ইয়েমেনে হুতিদের বিরুদ্ধে লড়াইরত সৌদি নেতৃত্বাধীন জোট।

এর এক দিন আগে বিমানবন্দরে হামলায় অন্তত ১২ জন নিহত এবং ৩০০ জনের বেশি আহত হওয়ার খবর পাওয়া যায়।

এদিকে সৌদি নেতৃত্বাধীন জোট জানিয়েছে, রিয়াদ বিমানবন্দরের কাছে একটি ক্ষেপণাস্ত্র প্রতিহত করেছে দেশটির আকাশ প্রতিরক্ষাব্যবস্থা। বিমানবন্দরের একটি যাত্রী টার্মিনালে ‘অজ্ঞাত বস্তু’ আঘাত হানার ঘটনার পর এ ঘটনা ঘটে।

এমন অবস্থায় রিয়াদ ও কলম্বোর মধ্যে সব ফ্লাইট চলাচল ১৮ অক্টোবর পর্যন্ত স্থগিত করেছে শ্রীলঙ্কান এয়ারলাইনস।

এয়ারলাইনসটি জানিয়েছে, দাম্মাম থেকে আসা-যাওয়ার ফ্লাইটগুলো নির্ধারিত সময়সূচি অনুযায়ী চলবে। বাণিজ্যিক ফ্লাইট পরিচালনার জন্য পরিস্থিতি নিরাপদ বলে বিবেচিত হলে রিয়াদগামী ও রিয়াদ থেকে ছেড়ে যাওয়া ফ্লাইট আবার চালু করা হবে।

এদিকে ইয়েমেনের হুথিদের পরিচালিত আল-মাসিরাহ টেলিভিশন জানিয়েছে, দেশটির সানা আন্তর্জাতিক বিমানবন্দরে হামলা হয়েছে। এ বিষয়ে সৌদি নেতৃত্বাধীন জোটের পক্ষ থেকে কোনো মন্তব্য করা হয়নি।

গত এক সপ্তাহে সৌদি আরবের বেশ কয়েকটি বিমানবন্দরে হুতিদের হামলার খবরের পর সানা বিমানবন্দরে হামলার এ খবর এলো।

এ ছাড়া হুথিদের সঙ্গে সংশ্লিষ্ট সংবাদমাধ্যম জানিয়েছে, হুথিদের নিয়ন্ত্রণে থাকা ইয়েমেনের রাজধানী সানার উত্তরে আমরান প্রদেশের হারফ সুফিয়ান জেলায় সাতটি বিমান হামলা হয়েছে।

বিভি/টিটি

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত