• NEWS PORTAL

  • সোমবার, ১২ অক্টোবর ২০২৬

উত্তপ্ত ভারত: মহাবিক্ষোভের ডাক সিজেপি ও ইন্ডিয়া ব্লকের    

প্রকাশিত: ১০:৫৫, ১২ অক্টোবর ২০২৬

ফন্ট সাইজ
উত্তপ্ত ভারত: মহাবিক্ষোভের ডাক সিজেপি ও ইন্ডিয়া ব্লকের    

ভোটার তালিকা সংশোধন এবং প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগ দাবিতে উত্তপ্ত ভারতের রাজধানী দিল্লিসহ বিভিন্ন রাজ্য। সরকার পতনে সোমবার (১২ অক্টোবর) যৌথভাবে মহাবিক্ষোভ ডেকেছে ককরোচ জনতা পার্টি-সিজেপি এবং বিরোধী দলগুলোর জোট-ইন্ডিয়া ব্লক।   

বিক্ষোভে পশ্চিমবঙ্গের সাবেক মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, রাষ্ট্রীয় জনতা দলের তেজস্বী যাদব এবং সমাজবাদী পার্টির প্রধান অখিলেশ যাদবসহ বিরোধী দলের শীর্ষ নেতারা অংশ নিচ্ছেন। সোমবার (১২ অক্টোবর) দুপুর দেড়টায় ইন্ডিয়া গেট থেকে সুপ্রিম কোর্ট পর্যন্ত মিছিল করার কথা জানিয়েছেন রাহুল গান্ধী। দলটির নেতা-কর্মীদের লক্ষ্য প্রধান বিচারপতি সূর্য কান্তের কাছে স্মারকলিপি জমা দেওয়া। তবে প্রধান বিচারপতি এরইমধ্যে তাদের সাক্ষাতের আবেদন খারিজ করে দিয়েছেন।

উত্তপ্ত পরিস্থিতির মুখে দিল্লিতে নজিরবিহীন নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। রাজধানী জুড়ে ৩০ হাজারের বেশি পুলিশ এবং সাত হাজারেরও বেশি আধাসামরিক বাহিনীর সদস্য মোতায়েন করা হয়েছে। শনিবারই বিক্ষোভের চেষ্টা করা প্রায় তিন হাজার আন্দোলনকারীকে আটকের অভিযোগ উঠেছে। সিজেপি এবং বিরোধী দলগুলোর নেতারা একে নজিরবিহীন দমনপীড়ন হিসেবে আখ্যা দিয়ে দীর্ঘমেয়াদি আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছে।

বিভি/এসজি

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত