• NEWS PORTAL

  • শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬

ইরান-যুক্তরাষ্ট্র যুদ্ধে ধুঁকছে ইরাক, জানা গেল ক্ষতির পরিমাণ 

প্রকাশিত: ১৭:৪৬, ১৬ অক্টোবর ২০২৬

ফন্ট সাইজ
ইরান-যুক্তরাষ্ট্র যুদ্ধে ধুঁকছে ইরাক, জানা গেল ক্ষতির পরিমাণ 

যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যকার যুদ্ধের কারণে বড় ধরনের অর্থনৈতিক ক্ষতির মুখে পড়েছে প্রতিবেশী ইরাক। দেশটির পররাষ্ট্রমন্ত্রী ফুয়াদ হোসেন জানিয়েছেন, দুই দেশের সংঘাতের কারণে ইরাকের আর্থিক ক্ষতির পরিমাণ দাঁড়িয়েছে ৬০ বিলিয়ন ডলার বা বা ৬ হাজার কোটি ডলারে। 

ইরাকের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতির বরাতে ইরাকি নিউজ এজেন্সির প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

বিবৃতিতে বলা হয়েছে, ওয়াশিংটন ও তেহরানের মধ্যকার চলমান সংঘাত ইরাকের সামগ্রিক অর্থনীতিতে বড় ধরনের নেতিবাচক প্রভাব ফেলেছে। এর ফলে দেশটির অর্থনৈতিক পরিস্থিতি আরও চাপে পড়েছে।

ইরাক সরকার বলছে, এই সংঘাতের প্রভাব শুধু দেশটির মধ্যেই সীমাবদ্ধ নয়। এর জেরে বিশ্ববাজারেও নতুন করে জ্বালানি সংকট দেখা দেওয়ার আশঙ্কা তৈরি হয়েছে। পাশাপাশি আন্তর্জাতিক বাজারে পণ্য ও সেবার দাম বেড়ে মূল্যস্ফীতি আরও বাড়তে পারে বলে উদ্বেগ প্রকাশ করেছে দেশটি।

সূত্র: আল-জাজিরা

বিভি/টিটি

মন্তব্য করুন: