• NEWS PORTAL

  • শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬

দিল্লির উত্তেজনা চরমে: অভিজিতের পর এবার নেহা বোরাও আটক 

প্রকাশিত: ১৯:১৬, ১৬ অক্টোবর ২০২৬

ফন্ট সাইজ
দিল্লির উত্তেজনা চরমে: অভিজিতের পর এবার নেহা বোরাও আটক 

ভারতের রাজধানী নয়াদিল্লিতে জাতীয় পতাকা উত্তোলনের কর্মসূচিকে কেন্দ্র করে ককরোচ জনতা পার্টির (সিজেপি) প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপকের পর এবার আটক হয়েছেন ছাত্রনেত্রী নেহা বোরা। শুক্রবার (১৬ অক্টোবর) অভিজিৎকে আটকের প্রায় এক ঘণ্টার মধ্যে নেহাকেও আটক করে দিল্লি পুলিশ।

সংবাদমাধ্যম দ্য হিন্দুর প্রতিবেদনে বলা হয়েছে, নেহা বোরা মান্দি হাউজ সার্কেল থেকে জাতীয় পতাকা হাতে মিছিল নিয়ে সেন্ট্রাল পার্কের দিকে যাচ্ছিলেন। এ সময় পুলিশ তাকে আটক করে নিয়ে যায়।

ভারতের প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে গত কয়েক দিন ধরে আন্দোলন করছেন ককরোচ জনতা পার্টির তরুণ সমর্থকেরা। দলটির অভিযোগ, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সরকারকে সুবিধা দিতে ভোটার তালিকা থেকে কয়েক কোটি মানুষের নাম বাদ দিয়েছেন জ্ঞানেশ কুমার। তাদের দাবি, পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের আগে রাজ্যটিতে প্রায় ৭০ লাখ মানুষের নাম ভোটার তালিকা থেকে বাদ দেওয়া হয়েছিল। নির্বাচন শেষ হওয়ার পর আবার তাদের নাম অন্তর্ভুক্ত করা হয়।

দলটির দুই সহ-প্রতিষ্ঠাতা আশুতোষ রাঙ্কা ও সৌরভ দাসকে গ্রেপ্তারের প্রতিবাদে শুক্রবার দিল্লির সেন্ট্রাল পার্কে জাতীয় পতাকা উত্তোলনের কর্মসূচি নেওয়া হয়েছিল।

এর আগে গত ১০ অক্টোবর যন্তরমন্তরে সমবেত হওয়ার ঘোষণা দিয়েছিল ককরোচ জনতা পার্টি। তবে ওই দিন পুলিশ কাউকে সেখানে যেতে দেয়নি। একই দিন অভিজিৎ, আশুতোষ ও সৌরভকে আটক করা হলেও পরদিন তারা মুক্তি পান।

পরে ১৩ অক্টোবর যন্তরমন্তরে গিয়ে জাতীয় পতাকা উত্তোলন করেন আশুতোষ ও সৌরভ। এ সময় তাদের গ্রেপ্তার করা হয়। পরবর্তী সময়ে তাদের রিমান্ডে নেওয়া হয় বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

দুই সহ-প্রতিষ্ঠাতার গ্রেপ্তারের প্রতিবাদে শুক্রবারের কর্মসূচি ঘিরে নতুন করে উত্তেজনা তৈরি হয়েছে দিল্লিতে। অভিজিৎ ও নেহাকে আটকের ঘটনায় দলটির পরবর্তী কর্মসূচি কী হবে, তা নিয়ে এখন নজর রয়েছে।

সূত্র: দ্য হিন্দু, এনডিটিভি

বিভি/টিটি

মন্তব্য করুন: