• NEWS PORTAL

  • রবিবার, ১৮ অক্টোবর ২০২৬

সবাইকে শান্ত থাকার আহ্বান জানালেন ফরাসি প্রেসিডেন্ট

প্রকাশিত: ১৫:২৬, ১৮ অক্টোবর ২০২৬

ফন্ট সাইজ
সবাইকে শান্ত থাকার আহ্বান জানালেন ফরাসি প্রেসিডেন্ট

জীবনযাত্রার ব্যয় বৃদ্ধি নিয়ে শুরু হওয়া ফ্রান্সের বিক্ষোভ লুটপাট ও ভাঙচুরের দিকে মোড় নিয়েছে। রাজধানী প্যারিসে বিভিন্ন দোকানপাট ভাঙচুর করে লুটপাট চালাচ্ছেন বিক্ষোভকারীরা। প্যারিস এবং অন্যান্য বড় শহরে অনেক নামিদামি ব্র্যান্ডের শোরুম হামলার শিকার হয়েছে। এর মধ্যে রয়েছে বিখ্যাত ব্র্যান্ড 'হার্মেস' ও 'ল্যাকোস্টে'-এর শোরুমসহ বিভিন্ন অভিজাত ফ্যাশন শপ।

সবচেয়ে বড় ক্ষতির শিকার হয় ঐতিহাসিক লিমোগেস টাউন হল। ১৪৩ বছরের পুরোনো এই ভবনে আগুন লাগানো হলে অনেক অংশ সম্পূর্ণ ধসে পড়ে। এছাড়া মার্সেইলি সিটি হল, লিলি সিটি হল ও লিও টুরিস্ট অফিসসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থাপনায় লুটপাট চালিয়ে আগুন লাগানো হয়। 

শনিবার (১৭ অক্টোবর) সংবাদমাধ্যম ফ্রান্স ২৪ এর এক প্রতিবেদনে বলা হয়, আট বছর আগে জ্বালানি কর বাড়ানোর পরিকল্পনার বিরুদ্ধে সরকারের বিপক্ষে রাস্তায় দেখা গিয়েছিলো ‘ইয়েলো ভেস্ট’  আন্দোলন। তারাই শনিবারের এই ‘ইয়েলো অ্যান্ড ইয়ুথ’ বিক্ষোভের ডাক দিয়েছিল। তবে প্যারিসের মেয়র ইমানুয়েল গ্রেগোয়ার জোর দিয়ে বলেছেন, "বিক্ষোভকারীদের সিংহভাগই" চেয়েছিলেন চশান্তিপূর্ণভাবে মিছিল করতে, কিন্তু ভাঙচুরের ঘটনা তাদের এই প্রতিবাদকে কলঙ্কিত করছে।

এমন পরিস্থিতিতে বিক্ষোভকারীদের শান্ত থাকার আহ্বান জানিয়েছেন ফ্রান্সের প্রেসিডেন্ট ইমান্যুয়েল ম্যাখোঁ। শনিবার ব্রাসেলসে এক সংবাদ সম্মেলনে ম্যাখোঁ বলেন, “আমার পক্ষ থকে একটাই বার্তা আছে— তা হল শান্ত থাকার আহ্বান। বিক্ষোভ করার এবং নিজের মতামত প্রকাশের সাংবিধানিক অধিকার সবার আছে। সেই অধিকারকে আমরা পুরোপুরি সম্মান করি। তবে এই অধিকারের সাথে একটি দায়িত্বও জড়িত আছে। তা হলো—ব্যক্তি ও সম্পত্তির প্রতি সম্মান দেখানো। অর্থাৎ, কাউকে অপমান না করা এবং কোনো ধ্বংসাত্মক কাজ থেকে বিরত থাকা। তাই এই অধিকার রক্ষা করার স্বার্থেই আমি সবাইকে শান্ত ও শ্রদ্ধাশীল থাকার আহ্বান জানাচ্ছি।”

এদিকে উগ্র বামপন্থী দল ফ্রান্স আনবুভের নেতা জ্যঁ-লুক মেলঁশো শিক্ষার্থীদের আন্দোলনের প্রতি সমর্থন জানিয়েছেন। তবে তিনি বিক্ষোভকারীদের লুটপাট থেকে বিরত থাকার আহ্বান জানিয়েছেন। ফ্রান্সের উগ্র বাম ও উগ্র ডানপন্থী রাজনৈতিক গোষ্ঠীগুলো এই আন্দোলনকে নিজেদের অবস্থানের পক্ষে কাজে লাগানোর চেষ্টা করছে বলে মনে করছেন অনেকে।

বিভি/এমএফআর

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত