• NEWS PORTAL

  • বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬

হরমুজ প্রণালি খুলতে ৭ দিনের পরিকল্পনা নিয়ে আলোচনা চলছে: আরাগচি

প্রকাশিত: ০৯:৩৯, ২৯ অক্টোবর ২০২৬

ফন্ট সাইজ
হরমুজ প্রণালি খুলতে ৭ দিনের পরিকল্পনা নিয়ে আলোচনা চলছে: আরাগচি

হরমুজ প্রণালি আবারও খুলে দিতে সাত দিনের পরিকল্পনা নিয়ে মধ্যস্থতাকারীদের সাথে নিয়মিত যোগাযোগ চলছে বলে জানিয়েছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি। এর আগে তেহরানের এই প্রস্তাব ফিরিয়ে দিয়ে নতুন সামরিক অভিযান শুরুর হুমকি দিয়েছিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এদিকে, ষষ্ঠ বারের মতো ইয়েমেনের এডেন আন্তর্জাতিক বিমানবন্দরে হামলা চালিয়েছে ইরান সমর্থিত হুথি যোদ্ধারা।   

সামাজিক মাধ্যমের এক পোস্টে আব্বাস আরাগচি বলেন, মাতৃভূমির সার্বভৌমত্ব রক্ষায় ইরানি সেনারা প্রস্তুত থাকার পরও তেহরান কুটনৈতিক আলোচনাকে আরও একটি সুযোগ দিতে চায়। হরমুজ প্রণালি খুলে দিতে মধ্যস্থতাকারীদের সাথে সাত দিনের পরিকল্পনা নিয়ে আলোচনা চলছে। এর আগে ইরানের সাতদিনের প্রস্তাব প্রত্যাখ্যান করলেও এবার এ বিষয়ে কোনও মন্তব্য করেননি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। 

এদিকে, সৌদি নেত্বাধীন জোটের বিরুদ্ধের লড়াইয়ে ষষ্ঠ বারের মতো ইয়েমেনের এডেন আন্তর্জাতিক বিমানবন্দরে হামলা চালিয়েছে হুথি যোদ্ধারা। এতে বিমানবন্দরটিতে সাময়িক সময়ের জন্য বিমান চলাচল বন্ধ ঘোষণা করেছে ইয়েমেন সরকার। একইদিনে সৌদি আরবের সামরিক কার্গো বিমানেও হামলার দাবি করেছে হুথিরা। গেল সাত মাসের ইরান যুদ্ধ আর সম্প্রতি শুরু হওয়া ইয়েমেন যুদ্ধের কারণে বিশ্ববাজারে বেড়েছে সব ধরণের পণ্যের দাম। চলতি বছরের শেষে এই দাম আরও ২৩ শতাংশ পর্যন্ত বাড়তে পারে বলে সর্তক করেছে বিশ্ব ব্যাংক।     

বিভি/এসজি

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত