• NEWS PORTAL

  • শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬

ইরান যুদ্ধের অবসান চান ট্রাম্প, তবে..

প্রকাশিত: ২১:৫৪, ৩০ অক্টোবর ২০২৬

ফন্ট সাইজ
ইরান যুদ্ধের অবসান চান ট্রাম্প, তবে..

ছবি: ডোনাল্ড ট্রাম্প (ফাইল ফটো)

ইরানের সঙ্গে চলমান যুদ্ধ দ্রুত শেষ করার কথা আবারও জানিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে সংঘাতের অবসান কীভাবে বা ঠিক কবে নাগাদ হবে, সে বিষয়ে স্পষ্ট কোনো সময়সীমা দেননি তিনি। ট্রাম্পের শর্ত, ইরানকে কোনোভাবেই পারমাণবিক অস্ত্র অর্জন করতে দেওয়া যাবে না।

বৃহস্পতিবার (২৯ অক্টোবর) ক্যানসাস সিটির রেডিও স্টেশন ‘কেসিএমও’-কে দেওয়া এক সাক্ষাৎকারে ট্রাম্প বলেন, যুদ্ধ খুব দ্রুতই গুটিয়ে আনা হবে। তবে এ ক্ষেত্রে একটি বিষয়ে শতভাগ নিশ্চয়তা প্রয়োজন—ইরান যেন কখনো পারমাণবিক অস্ত্রের অধিকারী হতে না পারে।

এদিকে ইরান নিয়ে যুক্তরাষ্ট্রের পরবর্তী পদক্ষেপ কী হবে, তা নিয়ে ওয়াশিংটনে ভিন্নমুখী পরিকল্পনার আভাস পাওয়া যাচ্ছে। মার্কিন সংবাদমাধ্যমগুলোর প্রতিবেদনে বলা হয়েছে, ট্রাম্প প্রশাসন একদিকে ইরানে নতুন করে বড় ধরনের সামরিক হামলার পরিকল্পনা বিবেচনা করছে, অন্যদিকে কূটনৈতিক সমঝোতার পথও খুঁজছে।

প্রতিবেদন অনুযায়ী, আগামী সপ্তাহে যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনের পর ইরানে কয়েক দফা বড় হামলার বিষয়টি বিবেচনায় রয়েছে ট্রাম্পের। অন্যদিকে, মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স প্রস্তাবিত নতুন শান্তি কাঠামোর মাধ্যমে তেহরানের সঙ্গে আলোচনার সুযোগ তৈরির চেষ্টা করছেন।

ফলে যুদ্ধ দ্রুত শেষ করার বিষয়ে ট্রাম্পের বক্তব্যের পাশাপাশি সামরিক ও কূটনৈতিক—দুই পথই এখন আলোচনায় রয়েছে।

বিভি/এমআর

মন্তব্য করুন: