ইউক্রেনের স্কুলে রুশ বোমা হামলা, নিহত অন্তত ৩৩
ইউক্রেনের দক্ষিণপূর্বাঞ্চলীয় প্রদেশ জাপোজ্জিয়া প্রদেশের কোমাইশুভাখা গ্রামে অবস্থিত একটি স্কুলভবনকে লক্ষ্য করে কমপক্ষে নয়টি বোমা নিক্ষেপ করেছে রুশ বাহিনী। এতে নিহত হয়েছেন অন্তত ৩৩ জন এবং এখনও নিখোঁজ আছেন কমপক্ষে ৫০ জন। নিখোঁজরা সবাই স্কুলভবনের নিচে চাপা পড়েছেন।
গত সোমবার (২ নভেম্বর) সকালে এই হামলা ঘটেছে জানিয়েছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। এই ঘটনাকে রাশিয়া-ইউক্রেনের মধ্যে প্রায় ৫ বছর ধরে চলামন যুদ্ধের ‘অন্যতম প্রাণঘাতী হামলা’ বলে উল্লেখ করেছেন তিনি।
স্কুল হলেও অবশ্য ভবনটিতে নিয়মিত শিক্ষা কার্যক্রম চলছিল না। স্থানীয় গভর্নর মাইখাইলো সেমিকিন জানিয়েছেন, ভবনটি স্থানীয় ইউক্রেনীয়দের আশ্রয়কেন্দ্র এবং মানবিক সহায়তা বিতরণের কেন্দ্র হিসেবে ব্যবহৃত হচ্ছিল।
সেমিকিন জানান, ভবনটির আশ্রয় নেওয়া ব্যক্তিরা একটি বেসমেন্টে ছিলেন। ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) অর্থায়নে নির্মিত হামলা সহ্য করার উপযোগী করেই তৈরি করা হয়েছিল। কিন্তু রুশ বাহিনীর নিক্ষিপ্ত বোমাগুলোর প্রচণ্ড আঘাতে কংক্রিটের কাঠামোটি ধসে পড়ে এবং সেখানে আগুন ধরে যায়।
যুদ্ধকালীন পরিস্থিতিতে পাঠদান ও শিক্ষাকার্যক্রম অব্যাহত রাখার লক্ষ্যে গত বছর এই আশ্রয়কেন্দ্রটি নির্মাণ করা হয়েছিল। তবে যুদ্ধের আঁচ গ্রামটির কাছাকাছি চলে আসায় অনেক বেসামরিক নাগরিক এলাকা ছেড়ে চলে গিয়েছেন; ফলে বর্তমানে এটি আর স্কুল হিসেবে ব্যবহৃত হচ্ছে না। এর পরিবর্তে, স্থানীয় কর্তৃপক্ষ এটিকে প্রশাসনিক কেন্দ্র এবং মানবিক সহায়তা বিতরণের কেন্দ্র হিসেবে ব্যবহার করছিল।
বিভি/এসজি













মন্তব্য করুন: