• NEWS PORTAL

  • বুধবার, ০৪ নভেম্বর ২০২৬

মার্কিন সিনেটের নিয়ন্ত্রণ ডেমোক্রেটদের হাতে, ট্রাম্পের মাথায় হাত

প্রকাশিত: ১১:৩৬, ৪ নভেম্বর ২০২৬

ফন্ট সাইজ
মার্কিন সিনেটের নিয়ন্ত্রণ ডেমোক্রেটদের হাতে, ট্রাম্পের মাথায় হাত

আমেরিকার মধ্যবর্তী নির্বাচনের ভোট গণনায় রিপাবলিকানদের হটিয়ে কংগ্রেসের উচ্চকক্ষ-সিনেটের আধিপত্য দখল করেছে ডেমোক্রেটরা। আর নিম্নকক্ষ-প্রতিনিধি পরিষদেও ক্ষমতাসীন রিপাবলিকানদের তুলনায় অনেক এগিয়ে আছে ডেমোক্রেটরা। 

স্থানীয় সময় মঙ্গলবার (৩ নভেম্বর) ভোর ৫টা এবং বাংলাদেশ সময় বিকাল ৪টায় ভারমন্ট অঙ্গরাজ্যে সবার আগে ভোট শুরু হয়। স্থানভেদে বাংলাদেশ সময় বুধবার (৪ নভেম্বর) ভোট ৪টা থেকে সকাল ৭টার মধ্যে ভোটগ্রহণ শেষ হয়েছে। কংগ্রেসের নিম্নকক্ষ-প্রতিনিধি পরিষদের ৪৩৫টি আসনের প্রতিটিতে এবং উচ্চকক্ষ-সিনেটের ১০০ আসনের ৩৫টিতে নির্বাচন হয়েছে। দুই কক্ষেই আধিপত্য ছিলো ক্ষমতাসীন রিপাবলিকান পার্টির। বেসরকারি ফলাফলে দেখা গেছে ভোট গণনায় সিনেটে ৫২ আসন নিশ্চিত করেছে ডেমোক্রেটরা। বেশ কয়েকটি আসনের ফলাফল বাকি থাকায় রিপাবলিকান পার্টির আসন সংখ্যা কমে ৩৯টিতে এসে দাঁড়িয়েছে। অন্যদিকে, প্রতিনিধি পরিষদে ১৬৭টি আসনে জয় নিশ্চিত করে ৯৪টিতে এগিয়ে ডেমোক্রেটরা। আর ১০৫টি আসন নিশ্চিত করা রিপাবলিকানরা এগিয়ে আছে ৫৮টি আসনে। নিম্নকক্ষের নিয়ন্ত্রণ নিতে কোন দলকে ন্যূনতম ২১৮টি আসনে জয় নিশ্চিত করতে হবে। অঙ্গরাজ্যভেদে আলাদা নিয়ম আর পোস্টাল ব্যালট গণনার কারণে ওয়াশিংটন, আলাস্কা, ক্যালিফোর্নিয়া, নেভাদা আর মেইনের চূড়ান্ত ফলাফল প্রকাশে কয়েক সপ্তাহও লাগতে পারে। এবার ৩৬টি অঙ্গরাজ্যের গভর্নর নির্বাচনেও মতামত দিয়েছেন ভোটাররা। 

বিভি/এসজি

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত