• NEWS PORTAL

  • শনিবার, ০৭ নভেম্বর ২০২৬

ইরানের সঙ্গে চলমান আলোচনায় উল্লেখযোগ্য অগ্রগতি হয়েছে: ট্রাম্প

প্রকাশিত: ১১:৩৭, ৭ নভেম্বর ২০২৬

ফন্ট সাইজ
ইরানের সঙ্গে চলমান আলোচনায় উল্লেখযোগ্য অগ্রগতি হয়েছে: ট্রাম্প

ছবি: ডোনাল্ড ট্রাম্প (সংগৃহীত)

ইরানের সঙ্গে চলমান আলোচনায় উল্লেখযোগ্য অগ্রগতি হয়েছে বলে দাবি করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। স্থানীয় সময় শুক্রবার (৬ নভেম্বর) সাংবাদিকদের সঙ্গে আলাপে মার্কিন প্রেসিডেন্ট বলেন, যুক্তরাষ্ট্রের সঙ্গে একটি চুক্তিতে পৌঁছাতে আগ্রহী ইরান।

তবে কী শর্তে তেহরান যুক্তি করতে চায়, সে বিষয়ে বিস্তারিত কিছু জানাননি মার্কিন প্রেসিডেন্ট। ইরানকে পারমাণবিক অস্ত্র অর্জনের সুযোগ দিলে ইসরাইলকে ধ্বংসের হাত থেকে রক্ষা করা যেতো না বলেও দাবি করেন তিনি।

মার্কিন প্রেসিডেন্টের মতে, ইসরাইলকে পৃথিবীর মানচিত্রে টিকিয়ে রাখতে বড় ভূমিকা রেখেছেন তিনি। 

এদিকে, ইরানের দক্ষিণাঞ্চলের কেশম দ্বীপে দুটি ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। তবে এতে এ পর্যন্ত কোনো হতাহতের তথ্য পাওয়া যায়নি। 

মার্কিন প্রেসিডেন্টের আলোচনার অগ্রগতির বিষয়ে কোনো মন্তব্য করেনি ইরান। 

এর আগে যুক্তরাষ্ট্রকে বেশ কিছু প্রস্তাব দেয় তেহরান। এই পরিস্থিতিতে উপসাগরীয় অঞ্চলে যুক্তরাষ্ট্রের সামরিক ঘাঁটিগুলো পুনর্নির্মাণ করতে দেওয়া হবে না বলে হুঁশিয়ারি দিয়েছে ইরানের সেনাবাহিনী। চলমান সংঘাতে ওই অঞ্চলে মার্কিন সামরিক ঘাঁটিগুলো ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছে বলেও দাবি তেহরানের।

বিভি/এআই

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত