৫০তম বিসিএসের ফল প্রকাশের সময় জানালো পিএসসি
৫০তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষার ফল আগামী ১০ ফেব্রুয়ারির মধ্যে প্রকাশ করা হবে। রবিবার (১ ফেব্রুয়ারি) সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ তথ্য জানান সরকারি কর্ম কমিশনের (পিএসসি) চেয়ারম্যান অধ্যাপক মোবাশ্বের মোনেম।
পিএসসি চেয়ারম্যান বলেন, ‘খুব দ্রুত সময়ের মধ্যে ৫০তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষার ফল প্রকাশ করা হবে। আশা করছি, আগামী ১০ ফেব্রুয়ারির মধ্যে এ বিসিএসের ফল প্রকাশ করতে পারব।’
প্রসঙ্গত, ৫০তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে গত শুক্রবার (৩০ জানুয়ারি)। ওই দিন সকাল ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত ঢাকা মহানগরীসহ দেশের ৮টি বিভাগীয় শহরে একযোগে এই পরীক্ষা অনুষ্ঠিত হয়।
বিভি/টিটি



মন্তব্য করুন: