এসএসসি পাসে নিয়োগ দিচ্ছে আড়ং
গ্রাসরুটস ক্যাফেতে কুক পদে লোকবল নিয়োগের জন্য বিজ্ঞপ্তি দিয়েছে আড়ং। আগ্রহী প্রার্থীরা আগামী ৩১ মার্চ পর্যন্ত অনলাইনে আবেদন করতে পারবেন। নির্বাচিত প্রার্থীরা মাসিক বেতন ছাড়াও প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী আরো বিভিন্ন সুযোগ-সুবিধা পাবেন।
প্রতিষ্ঠানের নাম: আড়ং
পদের নাম: কুক
বিভাগ: গ্রাসরুটস ক্যাফে
পদসংখ্যা: নির্ধারিত নয়
শিক্ষাগত যোগ্যতা: এসএসসি পাস
অন্যান্য যোগ্যতা: রাঁধুনি হিসেবে কাজ করার দক্ষতা
অভিজ্ঞতা: কমপক্ষে ১ বছর
চাকরির ধরন: ফুলটাইম
প্রার্থীর ধরন: নারী-পুরুষ (উভয়)
বয়সসীমা: উল্লেখ নেই
কর্মস্থল: ঢাকা
বেতন: আলোচনা সাপেক্ষে
অন্যান্য সুবিধা: উৎসব বোনাস, পরিষেবা চার্জ এবং প্রতিষ্ঠানের নীতিমালা অনুসারে আরো অন্যান্য সুযোগ-সুবিধা।
আবেদন যেভাবে: আগ্রহী প্রার্থীরা আবেদন করতে ও বিস্তারিত বিজ্ঞপ্তিটি দেখতে এই লিংকে ক্লিক করুন।
আবেদনের শেষ সময়: ৩১ মার্চ ২০২৬
বিভি/এসজি



মন্তব্য করুন: